চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাসুদ পথিকের নতুন ছবিতে গাইলেন মমতাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ০১, মার্চ ২০২৪
বিনোদন
A A
মমতাজ স্টুডিওতে গান রেকর্ড করছেন, পজিটিভ ও উচ্ছ্বসিত মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

কবি জীবনানন্দ দাশের কবিতা ‘আট বছর আগের একদিন’ অবলম্বনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাসুদ পথিক নির্মাণ করছেন ‘বক: সোল অব ন্যচার’ নামের একটি ছবি। সেই ছবির একটি গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ!

গানটির নাম ‘তেঁতুল গাছ’। মাসুদ পথিকের কথায় গানটির সুর ও সংগীত করেছেন শামীম মাহমুদ। নির্মাতা জানিয়েছেন, এরইমধ্যে গানটির রেকর্ডিংও সম্পন্ন।

গানটি নিয়ে মাসুদ পথিক বলেন,“এই সিনেমায় তেমন গান যাবে না। তবুও একটা টাইটেল সঙ রাখা হচ্ছে। ‘তেঁতুল গাছ’ গানটি অনেকটায় প্রকৃতির ভেতর মানুষের সংগ্রামি জীবনের লড়াই ও প্রেমের।”

প্রকৃতি ও বাংলার ঐতিহ্যবাহী দৃশ্য, নারী প্রকৃতি প্রেমী. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুনা খান
Banglabid

কবিতা ও চিত্রকর্ম থেকেই চলচ্চিত্রের রসদ খুঁজে বেড়ানো নির্মাতা মাসুদ পথিক। নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে নির্মাণ করেছিলেন নিজের প্রথম ছবি ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’। দ্বিতীয় চলচ্চিত্র ‘মায়া’ করেছেন শিল্পী শাহাবুদ্দিনের চিত্রকর্ম ও কবি কামাল চৌধুরীর কবিতা অবলম্বনে। দুটি ছবিই রেকর্ড সংখ্যক বিভাগে জাতীয় পুরস্কার অর্জন করে।

তৃতীয় ছবিটির রসদ নিয়ে জীবনানন্দ দাশের ‘আট বছর আগের একদিন’ থেকে। এ নিয়ে মাসুদ পথিক বলেন, ‘আমাদের আত্মপীড়ন, আমাদের আত্মঘাতী মনোভাব, প্রকৃতির ভেতরও একে অন্যকে খেয়ে ফেলার যে মনোবৃত্তি, সে বিষয়গুলো নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছি।’

নির্মাতা ও কলাকুশলী দলের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ ছয় মাস আগে ব্রাহ্মণবাড়িয়ার হাওড় এলাকায় ছবিটির শুটিং সম্পন্ন হয়। এডিটিংও শেষের দিকে। ছবির মূল চরিত্রে অভিনয় করছেন রতন দেব। এ ছাড়া অভিনয়ে আছেন রুনা খান, রতন দেব, আব্রাহাম তামিম, ইলিনা শাম্মি, সাফওয়ান মাহমুদ, রোহান, গৃহী প্রমুখ। ছবিটির প্রযোজনায় আছে ব্রাত্য ক্রিয়েশন এবং কো স্পনসর হিসেবে আছে গ্রিফফ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কণ্ঠশিল্পী মমতাজকবিজীবনানন্দ দাশমমতাজমাসুদ পথিকলিড বিনোদনশিল্পীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইনফান্তিনোকে সমর্থন জানিয়ে সবাইকে হুঁশিয়ারি ট্রাম্পের

আগস্ট ১১, ২০২৬

অপারেশনের সময় তরুণীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

১৮০ দিনের পর মন্ত্রিসভায় পরিবর্তন প্রসঙ্গে যা জানা গেল

আগস্ট ১১, ২০২৬

ধন্যবাদ, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান: শঙ্কর মৈত্র

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শুধু খাবারে নয়, শরীরের যত্নেও হলুদের রয়েছে নানা গুণ!

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT