বিনোদন

উল্টো পথে হাঁটছে টিম ‘সুড়ঙ্গ’!

আসছে না ‘সুড়ঙ্গ’র ট্রেলার, কারণ জানালেন নির্মাতা রায়হান রাফী

বাংলাদেশি সিনেমার দৃশ্য, একদল চরিত্র একসাথে, আলোচনার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি সিনেমার দৃশ্য যেখানে পাঁচজন চরিত্র একসাথে, একটি আলো জ্বালানো ব্যক্তির পাশে দাঁড়িয়ে, নাটকীয় পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ছবি মুক্তির আগে ট্রেলার প্রকাশ রেওয়াজে পরিণত হয়েছে। ট্রেলার দেখে সিনেমাটি দেখা কিংবা না দেখার সিদ্ধান্ত নেয় দর্শক! ফলে ছবিটি নিয়ে যেন দর্শক তুমুল আগ্রহী হয়ে উঠে, সেভাবেই ট্রেলার নির্মাণ করে অনলাইনে প্রকাশ করা হয়!

কিন্তু চিরাচরিত সেই রেওয়াজের উল্টো পথে হাঁটল মুক্তি প্রতীক্ষিত ‘সুড়ঙ্গ’ টিম। আফরান নিশো অভিনীত ছবির পরিচালক রায়হান রাফী জানান, তিনি এ ছবির ট্রেলার আগেই দেখাতে চান না!

রায়হান রাফী বলেন, ‘এবার ভিন্ন ফরম্যাটে আগাচ্ছি। সবাই টিজার-ট্রেলার দেখে অভ্যস্ত। কিন্তু আমরা ভাবলাম নতুন কিছু দেই। সেকারণেই প্রথমে ফার্স্টলুক পরে ফোরটেস্ট টিজার ছেড়েছি।’

রাফী বলেন, ফোরটেস্ট মানে পূর্বাভাস। ট্রেলার দিয়েও তো পূর্বাভাস দেওয়া হয়। আমরা ফোরটেস্ট দিয়ে সেটা দিয়েছি। নতুন আঙ্গিকে সেগুলো প্রকাশ করেছি। আর আমাদের ফোরটেস্ট কিন্তু অল্প কিছু দৃশ্যে তৈরি হয়নি। অনেকগুলো শট আছে। শুধু সংলাপ রাখিনি। আমি কিন্তু ভালো ট্রেলার বানাই। কিন্তু এবার ভাবলাম অন্যভাবে পথে চলি। এতে অবশ্য কিছু দর্শক একটু চিন্তায় পড়ে গেছেন।

অনেকে বলছেন, ট্রেলার দিলে উঠে আসতে পারে ব্যাংক ডাকাতির প্রেক্ষাপটে ‘সুড়ঙ্গ’র প্লট। এতে করে অনেকটাই স্পয়লার হয়ে যাবে! তাছাড়া এর আগে ফোরটেস্ট-এর ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নকলের অভিযোগ উঠেছিল। এসব এড়াতেই হয়তো ট্রেলার প্রকাশের চিন্তা বাদ দিয়েছে টিম সুড়ঙ্গ!

তবে শুধু ‘সুড়ঙ্গ’ই নয়, আসন্ন ঈদের সবচেয়ে আলোচিত ছবি ‘প্রিয়তমা’র ট্রেলারও এখন পর্যন্ত প্রকাশ পায়নি।

ঈদে ২৮টি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে ‘সুড়ঙ্গ’। এ ছবিতে আফরান নিশোর বিপরীতে আছেন তমা মির্জা। আরও আছেন মোস্তফা মনোয়ার। পার্শ্ববর্তী দেশ ভারতসহ উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ধীরে ধীরে মুক্তি পাবে ‘সুড়ঙ্গ’।

বিষয়:আফরান নিশো ঈদের ছবি ট্রেলার রায়হান রাফী সিনেমা সুড়ঙ্গ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…