চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুসারী বললো ‘অভিনয় ছাড়তে’, জবাবে যা বললেন নিলয় আলমগীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০১ পূর্বাহ্ণ ১০, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A

ছোটপর্দায় এই সময়ের সবচেয়ে ব্যস্ততম অভিনেতা নিলয় আলমগীরকে কেউ একজন মন্তব্যে বলেছেন, নাটক করা ছেড়ে দাও। সেই মন্তব্যের জবাবে নিলয় তার ফ্যান পেজে একটি পোস্ট দিয়েছেন। 

কারো নাম উল্লেখ না করে কিছুটা বিরক্তির সুরে নিলয় লিখেছেন, আমার নাটক দেখেই আমাকে চেনেন এবং আমার নাটক দেখেই আমার ফ‍্যান হয়েছেন। এখন আবার আমাকে বলছেন নাটক ছেড়ে দিতে। কিছুই তো বুঝতেছি না।

তিনি লিখেছেন, আমি নাটক ছেড়ে দিলেই কি আপনি নাটক দেখা বন্ধ করবেন? সেটা তো করবেন না। অন্য আরেকজনের নাটক ঠিকই দেখবেন। নাটক যদি এতই খারাপ জিনিস হয় তাহলে সবাই মিলে নাটক দেখা বন্ধ করে দেন। তাহলে নতুন নাটকও হবে না। বল কিন্তু আপনার কোর্টে।

এর আগে বুধবার পরিবারসহ হজ্বে যাওয়ার একটি ছবি পোস্ট করেছিলেন নিলয়। সেখানে জাকির মাহমুদ নামে একজন লিখেছেন, অভিনয়টা ছেড়ে দিও ভাই। উত্তরে নিলয় লেখেন, অভিনয়ের টাকা দিয়েই যাচ্ছি (হজ্বে)।

বাবু আহমেদ নামে আরেকজন লেখেন, সারাজীবন নাটক করবেন আর বছর বছর ওমরাহ হজ্ব করেও এতে কোনো ফয়দা হবেনা। এখনো সময় আছে, তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসেন। এই মন্তব্যের জবাবে নিলয় লেখেন, আমি তো আল্লাহর ঘরের দিকেই যাচ্ছি, আলহামদুলিল্লাহ। এটাই তো আল্লাহর রাস্তা। আপনি কোন রাস্তায় আছেন বলতে পারিনা।

২০০৯ সালে ফেয়ার অ্যান্ড লাভলী সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে শোবিজে পথ চলা শুরু হয় নিলয়ের।

Reneta

মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলি রোড’ চলচ্চিত্র দিয়ে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার সর্বশেষ সিনেমা ‘অল্প অল্প প্রেমের গল্প’ মুক্তি পায় ২০১৪ সালে। এরপর সিনেমায় অভিনয় না করলেও নিয়মিত কাজ করছেন টিভি নাটকে। বর্তমানে ইউটিউব ভিউয়ে সবচেয়ে ব্যস্ততম এই অভিনেতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউটিউবনাটকনিলয় আলমগীরলিড বিনোদনহজ্বে
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬

কার্ডিফের ২১ বছর পর মিরপুরে ইতিহাস, বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ে

জুন ১০, ২০২৬

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT