ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর বাবা হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কন্যাসন্তানের জন্ম দেন অভিনেতার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি। এটি দম্পতির প্রথম সন্তান।
সামাজিক যোগাযোগামাধ্যমে বাবা হওয়ার এই সুখবর অভিনেতা নিজেই জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে এক ফেসবুক পোস্টে সদ্যজাতের সঙ্গে আর সেখানে ক্যাপশনে লেখেন, আলহামদুলিল্লাহ, কন্যা সন্তানের বাবা হলাম। নাম রুশদা মাইমানাহ।’
নিলয়ের স্ত্রী হৃদি জানান, তাদের সন্তানের নামের অর্থ হেদায়েতপ্রাপ্তা, প্রজ্ঞাবতী, সৌভাগ্যবান ও বরকতময়ী নারী।
বাবা হওয়ার সুখবর জানাতেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন নিলয়-হৃদি দম্পতি। মন্তব্যের ঘরে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা দিচ্ছেন শুভেচ্ছার বার্তা; তারকা অঙ্গন অর্থাৎ তার সহশিল্পীরাও তাদের জন্য শুভকামনা জানান।
২০২১ সালের ৭ জুলাই নিলয় আলমগীর বিয়ে করেন তাসনুভা তাবাসসুম হৃদিকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমেই তাদের পরিচয়, পরে পারিবারিক আয়োজনেই বিয়ে সম্পন্ন হয়।








