আন্তর্জাতিক

প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্পকে ভোটের চ্যালেঞ্জ জানালেন নিকি হ্যালি

নিকি হ্যালি প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নিকি হ্যালি একটি বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে কাঠের দেয়াল।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাউথ ক্যারোলিনার সাবেক গভর্নর এবং জাতিসংঘের রাষ্ট্রদূত ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালি ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট হবার জন্য প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন। ২০২৪ সালে রিপাবলিকান পার্টির হয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে ভোটের মাঠে লড়বেন তিনি।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) তিনি এই ঘোষণা দেন। এতে তিনি বলেন, “আমি নিকি হ্যালি, প্রেসিডেন্ট পদের জন্য আমি লড়ছি।”

সম্প্রতি একটি ভিডিও বার্তায় তিনি টুইট করে বলেন, ‘এখন পিছিয়ে থাকার সময় নয়, এখন একটি শক্তিশালী ও গর্বিত আমেরিকার সময়’। ৬ জানুয়ারি ২০২১ সালে ডোনাল্ড ট্রাম্পের ইউএস কেপিটলে তার সমর্থক দ্বারা হামলার ঘটনায় তিনি কঠোর সমালোচনা করেছিলেন।

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে নিকি হ্যালি তার সাবেক বস ডনাল্ড ট্রাম্পকে এই প্রথম সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। ট্রাম্পের প্রেসিডেন্সির আমলে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন নিকি।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে রিপাকলিকান প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া চলার সময় তিনি ট্রাম্প বিরোধী শিবিরে ছিলেন। পরে তিনি শিবির বদলান।

এবার মার্কিন প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা দেওয়ার পর ১৫ ফেব্রুয়ারিতে সাউথ ক্যারোলাইনার চার্লসটনে এক ভাষণে নির্বাচনী প্রচারের পরিকল্পনা জানানোর কথা রয়েছে তার।

বিষয়:ডোনাল্ড ট্রাম্প নিকি হ্যালি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…