আন্তর্জাতিক

তৃতীয়বার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাদুরো

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বিজয় উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো তৃতীয়বারের জন্য নির্বাচিত হওয়ার পর জনসম্মুখে উদযাপন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এ নিয়ে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি।

দেশটির নির্বাচন পরিষদ কর্তৃক ঘোষিত ফলাফলে এ খবর জানানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

দেশটির ন্যাশনাল ইলেকট্রোরাল কাউন্সিল প্রধান এলভিস আম্যারোসো জানিয়েছেন, ৮০ শতাংশ ভোট গণনা শেষে প্রেসিডেন্ট মাদুরো ৫১ শতাংশ ভোট পেয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্ধী অ্যাডমুন্ডো গঞ্জালেজ ৪৪.০২ শতাংশ ভোট পেয়েছেন।

সমর্থকদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে মাদুরো বলেন, তার পুনঃনির্বাচন হল ‘শান্তি ও স্থিতিশীলতার জয়।’

যদিও ফলাফল ঘোষণার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ভেনিজুয়েলার নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘গুরুতর উদ্বেগ’ রয়েছে। ঘোষিত ফলাফল ভেনিজুয়েলার জনগণের ইচ্ছার প্রতিফলন হয়নি।’

এদিকে, দেশটির বিরোধী দল ভোট গণনায় ব্যাপক জালিয়াতির অভিযোগ করেছে এবং ফলাফলকে চ্যালেঞ্জ করার অঙ্গীকার করেছে। বিরোধীদের দাবি, ৩০ হাজার ভোট কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফল এখনো প্রকাশিত হয়নি। এটা বিরোধী প্রার্থীদের ফলাফল যাচাই করতে সমস্যায় ফেলছে। বিরোধী পক্ষের প্রতিনিধিরা দাবি করছেন, ৩০ শতাংশ ভোট কেন্দ্রের ফলাফলে গঞ্জালেজ মাদুরোকে হারিয়ে দিয়েছেন। কিন্তু ছয় ঘণ্টা পরেও ফলাফল ঘোষণা না হওয়ায় সরকারের ভিতরে গভীর বিতর্কের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

বিষয়:ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…