ফুটবল

ইউরোপে ফিরতে চান নেইমার

নেইমার ফুটবল খেলছেন, হাসছেন ও হাত উঁচু করে আনন্দ প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার ফুটবল খেলোয়াড়, তিনি হাসছেন ও হাত উঁচু করে আনন্দ প্রকাশ করছেন, ফুটবল মাঠে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ব্রাজিল তারকা নেইমার জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে আবারও। একদিকে ইউরোপের নামকরা ক্লাবগুলো আগ্রহ দেখাচ্ছে তাকে দলে নিতে, অন্যদিকে নিজের শেকড়ের ক্লাব সান্তোসে আরও কিছুদিন থাকার ইঙ্গিত দিচ্ছেন তার বাবা ও এজেন্ট নেইমার সিনিয়র। এসবের মাঝে নেইমারের লক্ষ্য জাতীয় দল জার্সিতে ২০২৬ বিশ্বকাপে খেলা।

সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যমে নেইমারের বাবা বলেছেন, ‘অনেকে ভাবছেন নেইমারের সময় শেষ। কিন্তু আমি এখনো ইউরোপীয় বাজারে আগ্রহ দেখছি। এই সপ্তাহে আমরা মিয়ামি যাচ্ছি ক্লাবগুলোর সঙ্গে কথা বলতে। ওদের কথা শুনব, তারপর সিদ্ধান্ত নেব।’

৩৩ বর্ষী নেইমারের ইউরোপে ফেরার প্রসঙ্গে বাবা বলেছেন, ‘হ্যাঁ, ইউরোপের কিছু ক্লাব আগ্রহী, যাদের কেউ কেউ চ্যাম্পিয়ন্স লিগেও খেলছে। তারা জানে নেইমার ভালো একটা মৌসুম কাটাতে পারে, কারণ সবুজ সংকেত পাওয়া গেছে। তবে ব্রাজিলিয়ান বাজারটাও আকর্ষণীয়।’

বিশ্বকাপের একবছর আগে ক্লাব ছাড়াটা ঝুঁকিপূর্ণ, তাই সান্তোসে থেকে যাওয়ার সম্ভাবনাও আছে নেইমারের। তবে শেষ সিদ্ধান্ত ছেলেরই, সিনিয়র নেইমার বলেছেন, ‘হ্যাঁ, এটা ঝুঁকিপূর্ণ। সবদিক বিশ্লেষণ করব আমরা। এখন মনে হচ্ছে, নেইমারের সান্তোসেই থাকার সম্ভাবনা বেশি। আমি সেদিকেও কাজ করছি। এর মানে এই নয়, আমি অন্য ক্লাবের প্রস্তাব শুনছি না।’

২০২৩ সালের দুই বছরের চুক্তিতে পিএসজি ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে গিয়েছিলেন নেইমার। চোটের কারণে সেখানে দেড় বছরই মাঠের বাইরে ছিলেন ব্রাজিলীয় তারকা। চুক্তি বাতিল করে চলতি বছর জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন। তবে দুর্ভাগ্য পিছু ছাড়ছে না তার। সান্তোসের হয়ে বেশ কয়েকবার পড়েছেন চোটের কবলে।

বিষয়:নেইমার জুনিয়র ব্রাজিল সান্তোস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…