চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সান্তোসে নতুন চুক্তি সেরেই গোল করলেন-করালেন নেইমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ১১, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ব্রাজিলিয়ান তারকা নেইমার আল-হিলাল থেকে গত মৌসুমে ফিরেছেন ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে। ক্লাবটির সাথে চুক্তি নবায়ন সেরে প্রীতি ম্যাচে নেমেই গোল পেয়েছেন এবং গোল করিয়েছেনও। দেসপোর্তিভা ফেরোভিয়ারিয়ার বিপক্ষে নেইমারের ফিরে আসার ম্যাচে ৩-১ গোলে জয় পেয়েছে সান্তোস।

চোট সঙ্গী হওয়ায় নেইমার মাঠে খুব কম সময়ই কাটিয়েছেন। বিশ্বকাপের আগে তার মাঠের খেলা নিয়ে নানান কৌতূহলে থাকা ব্রাজিল সমর্থকদের কিছুটা স্বস্তিও মিলেছে। ম্যাচের ২০ মিনিটে ট্রেডমার্ক পেনাল্টিতে সান্তোসের হয়ে প্রথম গোলটি করেন নেইমার।

জানুয়ারিতে সান্তোসে আসার পর নেইমারের চতুর্থ গোল এটি। ৩১ মিনিটে সতীর্থ গ্রিয়েমকে দিয়ে ম্যাচের দ্বিতীয় গোলটি করান তিনি। স্ট্রাইকার গ্রিয়েম চলতি মৌসুমে সান্তোসের হয়ে করেছেন ১৩ গোল।

অবশ্য প্রথমার্ধ শেষে মাঠে দেখা যায়নি নেইমারকে। বদলি নামেন পাদুলা। প্রথমার্ধের বিরতি চলাকালীন সাংবাদিকদের নেইমার প্রীতি ম্যাচে ফেরার ব্যাখ্যা দেন।

‘এই প্রীতি ম্যাচ খেলার গুরুত্ব হচ্ছে নতুন করে ছন্দে ফেরা। আমরা বেশ কিছুদিন খেলার বাইরে ছিলাম। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ আবার শুরুর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখন অনেক ভালো অনুভব করছি। যখন প্রথম এসেছিলাম, তখনকার সঙ্গে এখনকার তুলনাই হয় না। ধীরে ধীরে শারীরিকভাবে উন্নতি করছি, ভালো লাগছে। এটা আমাকে আনন্দও দিচ্ছে।’

আল-হিলালের হয়ে ভালো সময় কাটেনি নেইমারের। ৭ ম্যাচ খেলে সৌদি ক্লাবটির হয়ে গোল করেন ১টি। শৈশবের ক্লাব সান্তোসের হয়ে দুদফায় ১১ মৌসুমে নেইমার ১৩৯ গোল করেছেন ও ৬৯টি গোল করিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রিয়েমনেইমারপ্রীতি ম্যাচেবার্সেলোনাব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টসসান্তোস
শেয়ারTweetPin

সর্বশেষ

চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জুন ২৬, ২০২৬

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমাননের ঐতিহাসিক বৈঠক

জুন ২৬, ২০২৬

কারাবন্দি অং সান সু চি-র জন্মদিনে শুভেচ্ছা জানাল চীন

জুন ২৬, ২০২৬

মেসির গোলের রহস্য— কী এই ‘জোন ১৪’

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবানন থেকে নিঃশর্তে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি হিজবুল্লাহর

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT