ফুটবল

স্বপ্নের মাঝে আছেন নেইমার, জাগাতে নিষেধ

নেইমার ফুটবল খেলোয়াড়, জার্সি পরা, মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার ফুটবল খেলোয়াড় মাঠে গোলের পর উদযাপন করছেন, তার জার্সিতে নাম ও নম্বর দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

একের পর এক চোটে গত কয়েকবছর ধরেই নিজের ছায়া হয়ে ছিলেন নেইমার। সৌদি প্রো লিগ ছেড়ে ব্রাজিলে ফিরে যেন ফিরে পেয়েছেন চিরচেনা বিধ্বংসী রূপও। লম্বা সময় মাঠের বাইরে থাকা নেইমারের কাছে এমন দুর্দান্তভাবে ফেরাটা স্বপ্নের মতোই। সেই স্বপ্ন ভেঙে বাস্তবে ফিরতে চান না ব্রাজিলীয় তারকা!

প্রত্যাবর্তনের পর চতুর্থ ম্যাচে সাও পাওলোর পেশাদার লিগ ক্যাম্পেওনাতো পলিস্তার কোয়ার্টার ফাইনালে ব্রাগান্তিনোর বিপক্ষে ২-০তে জিতেছে সান্তোস। দলের প্রথম গোলটি করেন নেইমার। অন্য গোলটি জোয়াও শামিথের।

এটি সান্তোসে ফিরে নেইমারের টানা দ্বিতীয় এবং সবমিলিয়ে তৃতীয় গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিন গোল।

ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে মাঠে নেমে এক মাসের মধ্যে ৭ ম্যাচ খেলা হয়ে গেছে ৩২ বর্ষী নেইমারের। এরমধ্যে ৬টিতে ছিলেন শুরুর একাদশে, অন্যটিতে নামেন বদলি। একাদশে থাকা ৬ ম্যাচের ৪টিতে হয়েছেন ম্যাচসেরা।

লম্বা সময় মাঠের বাইরে থাকা নেইমারের কাছে এমন দুর্দান্তভাবে ফেরাটা স্বপ্নের মতোই। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধমে নিজের একাধিক ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমাকে এই স্বপ্ন থেকে জাগাবেন না।’

বিষয়:নেইমার জুনিয়র ব্রাজিল সান্তোস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…