চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি মৌসুমে আর খেলতে পারবেন না নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৭ পূর্বাহ্ণ ০৭, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
নেইমার পিএসজি দলের খেলোয়াড়, ফুটবল মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

গোড়ালির লিগামেন্ট চোটের কারণে চলতি মৌসুমে আর কোন ম্যাচে খেলতে পারবেন না পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার। খুব দ্রুতই তার অস্ত্রোপচার করা হবে।

ফরাসি জায়ান্টদের হয়ে এ মৌসুমে নেইমার ১৩ গোল করার পাশাপাশি ১১টি অ্যাসিস্ট করেছেন। গত মাসে লিলের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, নেইমারের অস্ত্রোপচার করানো হবে কাতারের রাজধানী দোহায়। কমপক্ষে তিন মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে।

Banglabid

বিবৃতিতে পিএসজি বলেছে, নেইমার জুনিয়র সাম্প্রতিক বছরগুলোতে ডান পায়ের গোড়ালিতে বেশ কয়েকবার চোট পান। ২০ ফেব্রুয়ারি সর্বশেষ চোট পাওয়ার পর চিকিৎসাকর্মীরা বড় ঝুঁকি এড়াতে লিগামেন্টে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।

বিশেষজ্ঞ চিকিৎসকরা অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা নিশ্চিত করেছেন। তার মাঠে ফিরে আসতে তিন থেকে চার মাস সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

গুরুতর ইনজুরিতে পড়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেও মনোবল শক্তই রাখছেন ব্রাজিলিয়ান ওয়ান্ডারবয়। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আমি আরও শক্তিশালী হয়ে ফিরব।’

Reneta

দলবদলের বিশ্বরেকর্ড গড়ে ২০১৭ সালে বার্সেলোনা থেকে প্যারিসে পা রেখেছিলেন নেইমার। লম্বা সময় ক্লাবটিতে খেললেও চোট ও বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি অনেক ম্যাচে। পিএসজির জার্সিতে ম্যাচ খেলার ‘শতক’ পূর্ণ করেছেন ২০২১ সালে। মাঠের বাইরে থাকার ‘শতকও’ পূর্ণ করেছেন বছরখানেক আগে। সবমিলিয়ে ফরাসি জায়ান্টদের জার্সিতে ১০১ ম্যাচ খেলতে পারেননি ৩১ বর্ষী তারকা। সংখ্যাটা সামনের কয়েকমাসে আরও বাড়ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনজুরিনেইমারপিএসজিব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লি হাইকোর্ট বোমা হামলার হুমকি, স্বাধীনতা দিবস ঘিরে কড়া নিরাপত্তা

আগস্ট ১৪, ২০২৬
বাংলাদেশের নেত্রী চিত্র, গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির কর্মসূচিতে যেসব আয়োজন থাকছে

আগস্ট ১৪, ২০২৬
প্রেসিডেন্টের জন্য মহিলা নেত্রীর পোর্ট্রেট, কালো-সাদা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কড়াইলে দোয়া, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৪, ২০২৬
বাংলাদেশ পুলিশের লোগো, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে কড়া নিরাপত্তা: ডিএমপির ৯ স্তরের নিরাপত্তা বলয়ে যা থাকছে

আগস্ট ১৪, ২০২৬

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি, কারা আসছেন নেতৃত্বে?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT