চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে ৩৫ কোটি টাকা জরিমানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
নেইমার ফুটবল মাঠে, ব্রাজিল দলের জার্সিতে, আন্তর্জাতিক ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ মন্ত্রণালয় ও নগর কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বাড়ির পাশে কৃত্রিম লেক ও সৈকত নির্মাণ করায় বড় অঙ্কের জরিমানার সম্মুখীন হলেন নেইমার। স্বচ্ছ পানির উৎসে বাধা সৃষ্টি করাসহ বেশ কয়েকটি অভিযোগে ৩৩ লাখ ডলার জরিমানা করা হয়েছে ব্রাজিল ফরোয়ার্ডকে, যা বাংলাদেশি মুদ্রায় ৩৫ কোটি ৬৫ লাখ টাকার বেশি। শাস্তির বিরুদ্ধে আপিল করতে ২০ দিন সময় পাবেন নেইমার।

ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম নগরী রিও ডি জেনিরো থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণে একটি পর্যটন নগরী মাঙ্গারাটিবা। সেখানে ২০১৬ সালে ১০ হাজার বর্গমিটারের একটি বিশাল বাড়ি কিনেছিলেন ৩১ বর্ষী নেইমার।

হেলিপ্যাড, স্পা ও জিমনেশিয়ামসহ আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বাড়িটিতে একটি কৃত্রিম লেক ও সৈকত স্থাপন করেন পিএসজি ফরোয়ার্ড। সেটিই নজরে আসে স্থানীয় প্রশাসনের। বুধবার ব্রাজিলের সাও পাওলো নগর কর্তৃপক্ষ জরিমানার আদেশ দিয়েছে।

Banglabid

সংশ্লিষ্ট কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, ‘নেইমারের বাড়িতে একটি কৃত্রিম হ্রদ নির্মাণ করা হয়েছে, যার মাধ্যমে পরিবেশগত আইন লঙ্ঘনের জন্য চারটি জরিমানা করা হয়েছে।’ অনুমোদন ছাড়া নদীর পানি দখলে নেয়ার কারণে পানির গতিপথ পাল্টে গিয়েছে বলেও জানানো হয়েছে।

আরও ‘ডজনখানেক আইন লঙ্ঘন’ শনাক্ত করেছে সংস্থাটি। অনুমোদন ছাড়া বাড়ির কাজে পরিবেশের নিয়ন্ত্রণ নিজেই করছেন নেইমার। এমনকি অনুমোদন ছাড়া জমি অপসারণ এবং গাছপালা দমন করছেন বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

কর্তৃপক্ষ এরইমধ্যে কৃত্রিম লেক ও সৈকতের অংশটি ঘেরাও করে সবধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে। ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিয়মনীতির তোয়াক্কা না করে নেইমার এখনও সেখানে পার্টির আয়োজন করেন এবং লেকে গোসল করতে নামেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমারপিএসজিব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঠিকঠাক সুযোগের অপেক্ষায় ছিলেন মারিয়া

পরবর্তী

বেয়ারস্টোর স্টাম্পিং: ব্রিটিশ ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কথার লড়াই

পরবর্তী
ব্রিটিশ ও অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীদের সমাবেশে উপস্থিত বিভিন্ন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বেয়ারস্টোর স্টাম্পিং: ব্রিটিশ ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর কথার লড়াই

শরীয়তপুরে মালচিং ও মাচা পদ্ধতিতে সবজি চাষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শরীয়তপুরে মালচিং ও মাচা পদ্ধতিতে সবজি আবাদ বাড়ছে

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT