চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইলিয়ামসনের রেকর্ড, বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ০৪, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, দর্শকরা মাঠে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘টাঙ্গিওয়াই শিল্ড’ সিরিজে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি পেয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। এ সেঞ্চুরির মাধ্যমে টেস্ট ক্যারিয়ারে ৩০তম সেঞ্চুরির দেখা পেলেন ডানহাতি এ ব্যাটার। নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে এটি সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। তার রেকর্ড গড়া ইনিংসে বড় সংগ্রহের পথে ছুটছে স্বাগতিক দল। 

মাউন্ট মঙ্গানুইয়ে এ সেঞ্চুরি প্রোটিয়াদের বিপক্ষে করা ক্যারিয়ারের তৃতীয় এবং ঘরের মাটিতে ১৭তম সেঞ্চুরি। ১৬৯তম ইনিংসে এ কীর্তি গড়লেন ৩৩ বর্ষী উইলিয়ামসন। এর মাধ্যমে রিকি পন্টিংয়ের ১৭০ ও সুনীল গাভাস্কারের ১৭৪ ইনিংসে ৩০ সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন।

৩০ সেঞ্চুরিতে উইলিয়ামসনের ধারেকাছে নেই কিউইদের অন্য কোনো ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ১৯টি সেঞ্চুরি আছে সাবেক ডানহাতি টপঅর্ডার ব্যাটার রস টেলরের। টেস্টে কিউইদের সর্বোচ্চ রান সংগ্রাহকও উইরিয়ামসন, করেছেন ৮৩০০ রান।

Banglabid

৩০ সেঞ্চুরি পেতে সবচেয়ে কম ইনিংস খেলেছেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার, তার লেগেছিল ১৫৯ ইনিংস। এরপরেই আছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ (১৬২) ও ম্যাথু হেইডেন (১৬৭)। ১৬৯ ইনিংস খেলে রিকি পন্টিংকে টপকে চারে উঠে আসলেন কিউইদের সাবেক অধিনায়ক।

প্রথম দিনের খেলা শেষে ২ উইকেট হারিয়ে ২৫৮ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। উইলিয়ামসনের সেঞ্চুরির পর বাঁহাতি রাচিন রবীন্দ্রও সেঞ্চুরি পেয়েছেন। ১১২ রানে উইলিয়ামসন এবং ১১৮ রানে অপরাজিত রবীন্দ্র দ্বিতীয় দিন সকালে ব্যাটে নামবেন।

এরআগে বে ওভালের মাউন্ট মঙ্গানুইতে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন সাউথ আফ্রিকার অধিনায়ক নেইল ব্রান্ড। দ্বিতীয় ওভারে ডেভন কনওয়েকে ফিরিয়ে দারুণ শুরু করে সফরকারীরা। এরপর টম ল্যাথামকে ফেরালেও আর কোনো উইকেট ফেলতে পারেনি প্রোটিয়ারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইলিয়ামসনগাভাস্কারটেন্ডুলকারটেলরনিউজিল্যান্ডপন্টিংলিড স্পোর্টসসাউথ আফ্রিকাস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT