চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গিল বিশেষ কিছু করবেন, আত্মবিশ্বাসী টেন্ডুলকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০০ অপরাহ্ণ ১৯, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি সিরিজ দিয়ে ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে পথচলা শুরু করবেন শুভমন গিল। লিডসে ইংল্যান্ডের বিপক্ষে ৫ টেস্টের সিরিজে প্রথম ম্যাচে নামবে ভারত। তার আগে অধিনায়ক গিলকে নিয়ে ভাবনার কথা বলেছেন কিংবদন্তি সাবেক শচীন টেন্ডুলকার। মাস্টার ব্লাস্টার খ্যাত মহাতারকার আত্ববিশ্বাস, গিল এই সফরে ‘বিশেষ কিছু’ করবেন।

টেন্ডুলকারের মতে ৩-১ ব্যবধানে ৫ ম্যাচের টেস্ট সিরিজ জিতবে ভারত। সিরিজ শুরুর আগে গিলকে পরামর্শ দিয়ে টেন্ডুলকার বলেছেন, ‘তার প্রতি আমার পরামর্শ হবে যে, কে কী বলছে তা নিয়ে তার চিন্তা করা উচিত নয়।’

‘আমার মনে হয় বাইরে থেকে আসা মতামত এড়িয়ে ড্রেসিংরুমে যা আলোচনা হয়েছিল তা নিয়ে তাকে ভাবতে হবে। যখন তারা কিছু পরিকল্পনা করছে, সেই পরিকল্পনা অনুসারে চলছে কিনা এবং যে সিদ্ধান্ত নেয়া হচ্ছে তা দলের স্বার্থে কিনা- এটিই তাকে ভাবতে হবে, বাইরের বিশ্ব সম্পর্কে নয়। বাইরের বিশ্ব কেবল মতামত দিতে পারে।’

‘শুধু বলব, মাঠে যাও, এটা একটা বিরাট সম্মান, মুহূর্তটি উপভোগ করো এবং দেশের জন্য তোমার সেরাটা দাও এবং দেশের স্বার্থে করো। তাছাড়া, আমি বলব সবকিছুর দরজা বন্ধ করে দাও। আমার মনে হয় এটাই তার চিন্তাভাবনা হওয়া উচিত।’

গতমাসে রোহিত শর্মার অবসরের পর ভারতের টেস্ট অধিনায়কের দায়িত্ব পান গিল। জাতীয় দল জার্সিতে এপর্যন্ত ৩২ টেস্ট খেলেছেন গিল। ৫৯ ইনিংসে ৩৫.০৫ গড়ে করেছেন ১,৮৯৩ রান। ঝুলিতে রয়েছে ৫ সেঞ্চুরি এবং ৭ হাফ সেঞ্চুরি। নেতৃত্বের পাশাপাশি লাইনআপে চার নম্বরে ব্যাটিং করবেন গিল। যেখানে ৩০ বছর ধরে ব্যাট করেছেন দুই কিংবদন্তি সাবেক শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলি। ১৯৯২ থেকে ২০১৩ সালে অবসর গ্রহণ পর্যন্ত ২৭৫ বার এ পজিশনে ব্যাট করা টেন্ডুলকারের মতে, গিল এই স্থান অর্জন করে নিয়েছেন, কারণ মানুষ তাকে ভরসা করে।

শচীন বলেছেন, ‘ভারতের হয়ে খেলাটা একটি দায়িত্ব। ব্যাটিং যেকোনো পজিশনে হতে পারে। আপনি ৬ বা ৭ নম্বরে ব্যাট করতে যান, সেই রানগুলো অমূল্য। ১১ নম্বর ব্যাটারও ভিন্নভাবে দায়িত্ব পালন করছে। এটা ভালো যে, মানুষ বিশ্বাস করে গিল চার নম্বরে দায়িত্ব পালনে সক্ষম। তার কাছ থেকে মানুষের প্রত্যাশা একটি ইতিবাচক বিষয়, কারণ মানুষ তার উপর বিশ্বাস রাখে। তাকে কেবল নিজের মতো করে খেলতে হবে, দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে এবং তার সমস্ত প্রতিশ্রুতি ও সেরাটা দিয়ে এগিয়ে যেতে হবে। আমি নিশ্চিত সে বিশেষ কিছু করবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিইংল্যান্ডগিলটেন্ডুলকারভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিন উপদেষ্টা নিয়োগ দিলেন বিসিবি সভাপতি

পরবর্তী

র‌্যাব পরিচয়ে রাজধানীর উত্তরায় কোটি টাকা ডাকাতি

পরবর্তী

র‌্যাব পরিচয়ে রাজধানীর উত্তরায় কোটি টাকা ডাকাতি

মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী

সর্বশেষ

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত

জুলাই ২০, ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT