চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাইজেরিয়ার ঐতিহাসিক জয়, স্কটল্যান্ড জিতেছে ১ উইকেটে

অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বআসর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৪ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ২ রানে হারিয়ে দিয়েছে নাইজেরিয়া। ‘সি’ গ্রুপে আসরের প্রথম জয় তুলেছে আফ্রিকার দেশটি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচসেরা হয়েছেন নাইজেরিয়ার লাকি পিটি।

দিনের অপর ম্যাচে নেপালের মেয়েদের ১ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ডের মেয়েরা। ‘ডি’ গ্রুপে থাকা দলটির এটি প্রথম জয়। ম্যাচের সেরা হয়েছেন ১৫ রানে ৫ উইকেট নেয়া স্কটল্যান্ডের মাইসি মেসিরা।

‘সি’ গ্রুপে নাইজেরিয়া ও নিউজল্যান্ডের মধ্যকার ম্যাচটি হয় ১৩ ওভারের। টসে জিতে কিউই মেয়েরা আগে বল করার সিদ্ধান্ত নেন। ব্যাটে নেমে নাইজেরিয়া নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ৬৫ রান তোলে। ২৫ বল খেলে সর্বোচ্চ ১৯ রান করেন লাকি। কিউইদের পাঁচ বোলার একটি করে উইকেট নেন।

জবাবে নেমে কিউই মেয়েরা নির্ধারিত ওভারে ৬৩ রানে থামে। নাইজেরিয়া জয় তোলে ২ রানে। ইনিংস সর্বোচ্চ ১৯ রান করেন আনিকা টড। ১৮ রান করেন তাস ওয়াকেলিন।

নেপাল ও স্কটল্যান্ডের মেয়েদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। টস জিতে আগে ব্যাট করা নেপাল ১৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৩ রান করে। নেপালের সর্বোচ্চ ২৭ রান আসে অধিনায়ক পূজা মাহাতোর থেকে। দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল ১০, ওপেনার সাবিত্রী ধামির। স্কটল্যান্ডের মাইসি মেসিরা ৫ উইকেট শিকার করেন।

জবাবে ১৮.৪ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে স্কটল্যান্ড। সর্বোচ্চ ৩৫ রান করেন পিপা স্প্রাউল। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান আসে গ্যাব্রিয়েলা ফনটেলা থেকে। নেপালের রচনা চৌধুরী এবং সিমানা কেসি ২টি করে উইকেট নেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাইজেরিয়ানিউজিল্যান্ডনেপাললাকিলিড স্পোর্টসস্কটল্যান্ডস্প্রাউল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর ইনভেস্টরস এক্সপো পরিদর্শন

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের দক্ষিণে নিরাপত্তা চৌকিতে হামলা, ৫ আধাসামরিক সেনা নিহত

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঐতিহাসিক আল আকসা মসজিদে ঢুকে পড়লো হাজারের বেশি ইসরায়েলি

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজী নজরুলের এমপি পদ কি বাতিল হবে, যা বলছে নির্বাচন কমিশন

জুলাই ২৩, ২০২৬

শিল্পকারখানার নষ্ট হওয়া তাপেই কোটি টাকার জ্বালানি সম্ভাবনা: গবেষণা তথ্য

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT