চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-নিউজিল্যান্ড: পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের মহারণ এবার শেষের ধাপে। টেবিলের সেরা চার দল সেমিতে লড়বে শিরোপার মঞ্চে যেতে। সেমির প্রথমটিতে অপরাজিত ভারতের মুখোমুখি হবে গতবারের রানার্সআপ নিউজিল্যান্ড। হাইভোল্টেজ ম্যাচের আগে দেখে নেয়া যাক পরিসংখ্যানের খতিয়ান।

মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়াম বুধবার স্বাগতিক ভারতের বিপক্ষে নামবে নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে মাঠের লড়াই।

মুখোমুখির দীর্ঘ পরিসংখ্যানের দিকে তাকালে জয়ের পাল্লা ভারি ভারতের দিকে। ১১৭ ওয়ানডেতে কিউইদের ৫০ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৫৯টিতে। বাকি ৭ ম্যাচ শেষ হয়েছে ফল ছাড়াই এবং এক ম্যাচ টাই হয়েছে।

৫৯ জয়ের মধ্যে ৩০ ম্যাচে ঘরের মাঠে জয় পেয়েছে ভারত। প্রতিপক্ষের মাঠে ১৪ ও নিরপেক্ষ ভেন্যুতে ১৫ জয় আছে আসরের স্বাগতিকদের ঝুলিতে। অন্যদিকে, নিউজিল্যান্ড নিজেদের মাটিতে জিততে পেরেছে ২৬ ম্যাচ। ৮ ম্যাচ ভারতের মাঠে এবং নিরপেক্ষ ভেন্যুতে ১৬ জয় আছে কেন উইলিয়ামসনদের।

বিশ্বকাপের পরিসংখ্যানে এগিয়ে অবশ্য ব্ল্যাক ক্যাপস দলটি। ১০ ম্যাচে তাদের ৫ জয়ের বিপরীতে ভারতের জয় ৪টিতে, পরিত্যক্ত হয়েছে একটি। ম্যানচেস্টারে ২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নিয়েছিল ভারত। এবার ঘরের মাঠে উইলিয়ামসনদের বিদায় করে ফাইনালের টিকিট কাটার সুযোগ রোহিত শর্মাদের।

২০০৩ বিশ্বকাপের পর থেকে আইসিসির ইভেন্টে গত ২০ বছরে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় অধরা ছিল ভারতের। ধারা ভেঙে এবার গ্রুপ পর্যায়ের ম্যাচে কিউইদের হারিয়েছে টানা নয় ম্যাচে জয় তোলা টিম ইন্ডিয়া। অন্যদিকে, টানা চার ম্যাচ জয়ের পর ভারতের কাছেই টুর্নামেন্টে প্রথম হারের স্বাদ পায় কিউই দলটি।

Reneta

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কোর ২৭৪ ও ১৫০, কিউইদের ২৭৩ ও ১৪৬ রান। গ্রুপ পর্যায়ে ভারতের কাছে হারের পর টানা তিন ম্যাচে জয়ের দেখা না পাওয়া নিউজিল্যান্ড পাঁচ ম্যাচে কেবল একটিতে জিতেছে, বিপরীতে আসরে সব ম্যাচেই জয় তুলে নিয়েছে ভারত। ওয়ানডেতে দুদলের মুখোমুখি লড়াইয়ে শেষ পাঁচ ম্যাচে পরাজয় নেই রোহিত শর্মার দলের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইলিয়ামসনওয়াংখেড়ে স্টেডিয়ামওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকোহলিনিউজিলায়ন্ডপরিসংখ্যানভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজেপির সঙ্গে তৃণমূলের ১০ বিদ্রোহী এমপির গোপন বৈঠক

জুন ৮, ২০২৬

পরিচালক হয়ে একদিনের মাথায় বিসিবি থেকে পদত্যাগ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে অপরাধ পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ৮, ২০২৬

বিশ্বকাপের বিলিয়ন ডলারের জার্সি বাণিজ্যে কেন নেই বাংলাদেশ?

জুন ৮, ২০২৬

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT