চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডের তিন ক্রিকেটারকে ‘অস্ট্রেলিয়ান’ বানালো আইসিসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
দুইজন পুরুষের ছবি, একজন সাংবাদিক ও অন্যজন বক্তা, বাংলাদেশি সংবাদ সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্টিন ক্রো, স্যার রিচার্ড হ্যাডলি এবং ডেবি হকলি নিউজিল্যান্ডের সাবেক খেলোয়াড়। তারা জায়গা করে নিয়েছেন আইসিসিরি হল অব ফেমে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সাবেক কিউই তারকাদের অস্ট্রেলিয়ান হিসেবে পরিচিতি দিয়ে রেখেছে। আর এ ঘটনাকে স্বাভাবিকভাবে নিতে পারেননি কিউইরা।

নিউজিল্যান্ড ক্রিকেটে স্বীকৃত অন্যতম সেরা ব্যাটার ক্রো গত দুই দশক ধরে টেস্টে ২৯৯ রান করে সর্বোচ্চ ব্যক্তিগত রানের কীর্তি ধরে রেখেছিলেন। কিন্তু সাবেক কিউই অধিনায়ককে অস্ট্রেলিয়ার পতাকাতলে স্থান দেয়া হয়েছে। ১৯৮২ সালে অভিষেক হওয়ার পর ১৯৯৫ সাল পর্যন্ত টেস্ট খেলা ক্রো ২০১৬ সালে ৫৩ বছর বয়সে মারা যান।

এরপর স্যার রিচার্ড হ্যাডলি এবং নিউজিল্যান্ড ক্রিকেটের প্রথম ও বর্তমান নারী সভাপতি ডেবি হকলির ক্ষেত্রেও একই কাজ করা হয়েছে। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হ্যাডলি এবং মেয়েদের ক্রিকেটের দ্বিতীয় সর্বকনিষ্ট অধিনায়ক হকলিকে অস্ট্রেলিয়ান বলে পরিচয় করানো হয়েছে।

Banglabid

স্যার রিচার্ড হ্যাডলির প্রোফাইলে নাইটহুড উল্লেখ করতে ভুল করেছে আইসিসি। সেখানে লেখা হয়েছে, ‘ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসার ১৭ বছর ধরে নিউজিল্যান্ডে খেলেছেন। তিনি প্রথম বোলার যে ৪০০ উইকেটের এলিট ক্লাবে প্রবেশ করেন এবং ৪৩১ উইকেটের মাধ্যমে শেষ করেন।’

হকলিকে, ‘নিউজিল্যান্ড মেয়েদের ক্রিকেটে জায়ান্ট’ উল্লেখ করে বলা হয়েছে। তিনি টেস্টে ১,৩০১ এবং ওয়ানডেতে ৪,০৪৬ রান করেছেন। শেষে তাকে অস্ট্রেলিয়ান পরিচয় দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআইসিসিক্রোনিউজিল্যান্ডলিড স্পোর্টসহকলিহ্যাডলি
শেয়ারTweetPin

সর্বশেষ

অজিদের এত হতাশ দেখেননি গিলক্রিস্ট

আগস্ট ১৫, ২০২৬

প্লেজারিজম বিতর্কে থাকা কেমব্রিজের সাবেক অধ্যাপকের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অতিরিক্ত ডিজেল চাহিদা বিবেচনা করবে ভারত: জয়সোয়াল

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে, ইরান অবরোধ ঘিরে বাড়ছে উত্তেজনা

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থের অভাবে কেউ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT