চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডোনাল্ড ট্রাম্পের আত্মসমর্পণের জন্য নিউইয়র্কে সতর্কতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৭ পূর্বাহ্ণ ০৩, এপ্রিল ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পর্ন তারকাকে অর্থ প্রদানের বিষয়ে একটি গ্র্যান্ড জুরি তদন্তে অভিযুক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে আগামীকাল মঙ্গলবার বিকেলে আদালতে হাজির করা হচ্ছে। বিক্ষোভসহ নানা অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে নিউইয়র্কজুড়ে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। তিনিই প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি অভিযোগের কারণে আদালতের মুখোমুখি হচ্ছেন।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার প্রসিকিউটরদের কাছে ডোনাল্ড ট্রাম্পের হাজির হওয়ার কারণে সম্ভাব্য বিক্ষোভ এড়ানোর জন্য নিউইয়র্ক সিটি পুলিশ ট্রাম্প টাওয়ারের চারপাশ ঘেরাও করেছে এবং ম্যানহাটন ক্রিমিনাল কোর্টহাউসের কাছে রাস্তা অবরোধ করেছে। যুক্তরাষ্ট্রের ফৌজদারি এবং সুপ্রিম কোর্টের কেন্দ্রস্থল ডাউনটাউন কোর্টহাউস ট্রাম্পের উপস্থিতির আগে বেশ কিছু আদালত কক্ষ বন্ধ করে ফেলতে যাচ্ছে।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) জানিয়েছে এই বিষয়ে এখন পর্যন্ত সমর্থকদের কাছ থেকে তেমন কোন শহরের হুমকি পায়নি তারা। তবে অনলাইনে অনেক ট্রাম্প সমর্থক জনগণের বিক্ষোভে অংশ নিয়ে গ্রেপ্তার হওয়া নিয়ে সতর্কতা প্রকাশ করেছেন।

ডোনাল্ড ট্রাম্পকে আজ স্থানীয় সময় সকালে ফ্লোরিডা থেকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হবে। আগামীকাল সকালে আদালতে পৌছানোর আগে তিনি ট্রাম্প টাওয়ারে রাত কাটাবেন বলে ধারণা করা হচ্ছে। আদালতের একজন কর্মকর্তা জানান, ট্রাম্প আদালাতের মুখোমুখি হবেন আগামীকাল স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটের কিছুক্ষণ আগে। সেসময় রাস্তার ওপারের অনেক আদালতের মামলা স্থগিত রাখা হবে।

সম্প্রতি স্টর্মি ড্যানিয়েলস নামের একজন নারীর সাথে সম্পর্ক গোপন রাখার বিনিময়ে তাকে এক লাখ ৩০ হাজার ডলার অর্থ প্রদান করেছেন এমন অভিযোগের ভিত্তিতে ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তার করা হয়। তবে তার বিরুদ্ধে এমন অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রাম্প টাওয়ারডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

সাদিলেকের গোলে প্রথমার্ধে এগিয়ে চেক রিপাবলিক

জুন ১৮, ২০২৬

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ আগের চেয়ে বেড়েছে

জুন ১৮, ২০২৬

ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

জুন ১৮, ২০২৬

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

জুন ১৮, ২০২৬

হাইতি ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT