অর্থনীতি

নতুন বছর ব্যাংক লুটেরাদের জন্য কঠিন হবে: গভর্নর

গভর্নর ব্যাংকের প্রধান কর্মকর্তা ব্যাংক লুটেরাদের জন্য নতুন বছর কঠিন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

নতুন বছর ব্যাংক লুটেরাদের জন্য কঠিন হবে বলে সতর্কবার্তা দিলেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেওয়ার বিষয়ে সবুজ সংকেত দেওয়ার সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সায় দিয়েছেন বলে জানা গেছে। গভর্নর বলেছেন, কে কত ক্ষমতাবান সেটা তার কাছে মোটেও গুরুত্ব পাবে না। প্রত্যেক ব্যাংকের পরিচালক একজন ক্লায়েন্ট হিসেবেই বিবেচিত হবেন। দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এখনই সাবধান না হলে নির্বাচনের পরপরই কঠোর হস্তক্ষেপ করবে বাংলাদেশ ব্যাংক।

বিষয়:গভর্নর আব্দুর রউফ তালুকদার প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংক ব্যাংক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…