ফুটবল

নববর্ষের আনন্দ শোভাযাত্রায় নারী ফুটবলাররা

নারী ফুটবল খেলোয়াড়রা নববর্ষের শোভাযাত্রায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী ফুটবল খেলোয়াড়রা নববর্ষের আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করছে, বাংলাদেশের বিভিন্ন শহরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিকাংশ সিনিয়র খেলোয়াড় ভুটানের লিগ খেলতে দেশের বাইরে আছেন। ঈদের ছুটি কাটিয়ে বাকিদের সবাই ফিরেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেরায়। দেশে থাকা খেলোয়াড়দের অনেকে এবারের নববর্ষ আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছেন।

শাহবাগ থেকে আনন্দ শোভাযাত্রায় অংশ নিতে দেখা গেছে বাংলাদেশ দলের অধিনায়ক আফঈদা খন্দকার, ফরোয়ার্ড রিপা আক্তার, কোহাতি কিসকু, গোলরক্ষক ইয়ারজান বেগমসহ অনেককে। বাফুফের বেশ কয়েকজন কর্মকর্তও শোভাযাত্রায় ছিলেন।

সকাল নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে হাজারো মানুষের অংশগ্রহণে হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রার পর খেলোয়াড়রা প্রথমবার অংশগ্রহণের অনুভূতি প্রকাশ করেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফেসবুক পেজে লিখেছে, ‘নববর্ষের উল্লাসে নতুন বছরের রঙ, সংস্কৃতি ও ঐক্যের উদ্দীপনায় সর্বসাধারণ মানুষের সাথে আনন্দ উদযাপনে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।’

বিষয়:আফঈদা নববর্ষ বাফুফে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…