চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একসঙ্গে মনির খানের ১০ ভিডিও গান!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

দীর্ঘদিন পর একসঙ্গে ১০টি গান প্রকাশ করছেন মনির খান। ‘কী বাঁধনে বেঁধেছো আমায়’ শিরোনামের এলবামে গানগুলো ভিডিও আকারে প্রকাশ হচ্ছে। গানগুলো লিখেছেন লিটন শিকদার। এগুলোর সুর করেছেন মিল্টন খন্দকার ও দেবু রায়। গানগুলোর সংগীতায়োজন করেছেন কলকাতার রকেট মন্ডল।

১০টি গান মুক্তি উপলক্ষে সোমবার ঢাকায় ছোট পরিসরে একটি অনুষ্ঠানের আয়োজন করেন মনির খান। গানগুলো প্রকাশনাকে কেন্দ্র করে নানা অভিজ্ঞতা ভাগাভাগি করেন শিল্পী ও গানগুলোর গীতিকার ও সুরকারেরা।

মনির খানকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন কণ্ঠশিল্পী খোরশেদ আলম, রবি চৌধুরী, মামুন, নাসির, গীতিকার শহীদুল্লাহ ফরায়জি, লিটন অধিকারী রিন্টু, অভিনেতা ও প্রযোজক সাজু মুনতাসীরসহ আরও অনেকেই।

অনুষ্ঠানে জানানো হয়, ঈদ উপলক্ষে আগামী ২২-২৩ রোজার মধ্যেই গানগুলোর ভিডিও মনির খানের ইউটিউব চ্যানেল ‘এমকে মিউজিক টোয়েন্টিফোর’ এ মুক্তি দেওয়া হবে।

নতুন গানগুলো নিয়ে মনির খান বলেন, ‘আমি যে ধরনের গান করি, সেই ধরনের উপাদানই নতুন এই ১০টি গানে রয়েছে। গানগুলো করে ভালো লেগেছে। অনেকদিন পরে একসাথে এতগুলো গান করলাম। গানের কথার সঙ্গে সঙ্গতি রেখে ভিডিও করা হয়েছে। আশা করি, দর্শক গানগুলো শুনে তাদের ভালো লাগা, মন্দ লাগা শেয়ার করবেন।’

নব্বই ও শূন্য দশকের জনপ্রিয় পপ শিল্পী মনির খান। ১৯৯৬ সালে ‘তোমার কোনো দোষ নেই’ নামে একক অ্যালবাম নিয়ে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেন। প্রথম অ্যালবামই ছড়িয়ে পড়ে শহর থেকে গ্রামে।

Reneta

দীর্ঘ সংগীত জীবনে তিনি ৪২টি একক অ্যালবাম এবং ৩০০ এর অধিক দ্বৈত ও মিশ্র অ্যালবামে কণ্ঠ দিয়েছেন। এছাড়া তার কণ্ঠে বেশ কিছু সিনেমার গান পেয়েছে তুমুল জনপ্রিয়তা।

শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মনির খান। ‘অঞ্জনা’ নামে গানের একটি চরিত্রকে তিনি জনপ্রিয় করে তুলেছেন গানের মাধ্যমে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঞ্জনাঅ্যালবামগানমনির খানশিল্পীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরকে গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT