খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি বিভাগের অধ্যাপক মো. নাজমুস সাদাত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন।
গতকাল রোববার (১৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. নাজমুস সাদাতকে উপাচার্য পদে নিয়োগ দিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
পৃথক আরেক প্রজ্ঞাপণে বিশ্ববিদ্যালয়টির বর্তমান উপাচার্য হোসেন উদ্দিন শেখরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক হিসেবে তার মূল পদে যোগদান করতে বলা হয়েছে।
২০২৪ সালের ২৯ অক্টোবর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন হোসেন উদ্দিন শেখর।
নতুন উপাচার্য মো. নাজমুস সাদাত খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দায়িত্বও পালন করছিলেন।
উপাচার্য নাজমুস সাদাত রোববার রাতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাত্রদলের নেতাকর্মীরা তাকে সংবর্ধনা জানান।







