চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

নতুন উপাচার্য হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির ছবি, তিনি গম্ভীর ও পেশাদার।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০তম উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন রাজনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। আজ বুধবার (১৮) সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১২ (২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতারকে বিশ্ববিদ্যালয়ে সাময়িকভাবে উপাচার্য পদে ৫ শর্তে নিয়োগ প্রদান করা হলো।

এর আগে ১২ই সেপ্টেম্বর জানা যায়, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারকে মুঠোফোনে উপাচার্য হিসেবে নিয়োগ দানের কথা নিশ্চিত করেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দেওয়ার জন্য বলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম প্রায় আড়াই মাস ধরে বন্ধ রয়েছে। মন্ত্রণালয় থেকে নিয়োগদানের প্রজ্ঞাপন জারি হতে দেরি হওয়ায় শিক্ষার্থীদের মনে আশঙ্কা দেখা দেয়। অবশেষে নানা জল্পনা কল্পনার পর নিয়োগপ্রাপ্ত হন চবির ২০তম উপাচার্য।

বিষয়:উপাচার্য নিয়োগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…