শিক্ষা

এইচএসসির ফল জানা যাবে যে তারিখে

এইচএসসির ফল জানা যাবে যে তারিখে

ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশের কথা বলেছেন আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি।

এ প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর কথা তুলে ধরে সোমবার ১২ অক্টোবর আন্ত:শিক্ষা বাংলাদেশ বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে যেকোনো একদিন ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেলে ফলাফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ অগাস্ট শেষ হয়।

এবারের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হয়। বৈরি আবহাওয়ার কারণে কয়েকটি বোর্ডে কয়েক জেলায় পরীক্ষা পরে নেওয়া হয়।

বিষয়:আন্ত:শিক্ষা বাংলাদেশ বোর্ড সমন্বয় কমিটি এইচএসসি ঢাকা শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…