চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যানসার ফিরে আসা ঠেকাতে নতুন ভ্যাকসিন, শেষ ধাপের পরীক্ষায় সাফল্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ২০, আগস্ট ২০২৬
আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ক্যানসারের চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে এমআরএনএ প্রযুক্তিনির্ভর একটি ব্যক্তিকেন্দ্রিক ভ্যাকসিন। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না ও মার্ক যৌথভাবে তৈরি করা ‘ইন্টিসমেরান’ নামের এই পরীক্ষামূলক ভ্যাকসিন উচ্চঝুঁকির মেলানোমা রোগীদের ক্যানসার ফিরে আসা ও শরীরে ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে সক্ষম হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) প্রকাশিত শেষ ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের অন্তর্বর্তী ফলাফলে এমন তথ্য জানিয়েছে দুই প্রতিষ্ঠান। এটি এমআরএনএ প্রযুক্তিনির্ভর ক্যানসার ভ্যাকসিনের ক্ষেত্রে প্রথম সফল শেষ ধাপের পরীক্ষার ফল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

গবেষণায় দেখা গেছে, অস্ত্রোপচারের মাধ্যমে উচ্চঝুঁকির মেলানোমা টিউমার অপসারণের পর রোগীদের শরীরে ক্যানসার পুনরায় ফিরে আসা এবং অন্যত্র ছড়িয়ে পড়া ঠেকাতে ভ্যাকসিনটি ইতিবাচক ফল দেখিয়েছে।

Banglabid

তবে এখনো গবেষণার বিস্তারিত ফল প্রকাশ করা হয়নি। মডার্না জানিয়েছে, আগামী কোনো একটি চিকিৎসাবিষয়ক সম্মেলনে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হবে।

ছবি: সংগৃহীত

মডার্নার প্রেসিডেন্ট স্টিফেন হোগ জানিয়েছেন, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়া গেলে আগামী বছর থেকেই অস্ত্রোপচারের মাধ্যমে উচ্চঝুঁকির মেলানোমা অপসারণ করা হাজারো রোগী এই চিকিৎসা থেকে উপকৃত হতে পারেন।

ইন্টিসমেরান রোগীর রোগ প্রতিরোধ ব্যবস্থা প্রশিক্ষিত করার মাধ্যমে কাজ করে। ক্যানসার কোষে থাকা নির্দিষ্ট জিনগত পরিবর্তন বা মিউটেশন শনাক্ত করে সেগুলোকে লক্ষ্য করে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ক্যানসার কোষের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত করে এই ভ্যাকসিন।

Reneta

মডার্না ও মার্ক ভ্যাকসিনটির সঙ্গে ক্যানসারের বহুল ব্যবহৃত ইমিউনোথেরাপি ওষুধ কিট্রুডা ব্যবহার করে গবেষণাটি চালিয়েছে।

গবেষকরা মনে করছেন, একই ধরনের প্রযুক্তি ভবিষ্যতে ফুসফুস, স্তন ও অগ্ন্যাশয়ের ক্যানসারসহ অন্যান্য ক্যানসারের চিকিৎসাতেও ব্যবহার করা যেতে পারে।

ক্যানসার ইমিউনোথেরাপি নিয়ে কাজ করা পার্কার ইনস্টিটিউট ফর ক্যানসার ইমিউনোথেরাপির প্রধান নির্বাহী কারেন নুডসেন বলেছেন, মডার্নার এই ইতিবাচক ফল কঠিন ধরনের টিউমারের চিকিৎসায় নতুন যুগের সূচনা করতে পারে।

তিনি বলেন, এই সাফল্য ইমিউনোথেরাপির চিকিৎসায় নতুন একটি পর্যায়ের সূচনা করেছে।

এই ঘোষণার পর মডার্নার শেয়ারের দাম একপর্যায়ে ১৬০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

তবে ভ্যাকসিনটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সাধারণ রোগীদের ব্যবহারের আগে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন হবে। ইতোমধ্যে চিকিৎসা নিয়ন্ত্রকদের সঙ্গে অনুমোদন প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করেছে মডার্না ও মার্ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টিসমেরানক্যানসারের চিকিৎসাভ্যাকসিনমডার্নামডার্নার প্রেসিডেন্টমার্কস্টিফেন হোগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এসএসসি-সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হতে পারে ১০ সেপ্টেম্বর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ক্যানসার ফিরে আসা ঠেকাতে নতুন ভ্যাকসিন, শেষ ধাপের পরীক্ষায় সাফল্য

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসি-সমমানের পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হতে পারে ১০ সেপ্টেম্বর

আগস্ট ২০, ২০২৬

দলের ভেতরের আবহ ও বিশ্বাসের যে বিষয়গুলো জানালেন সিমন্স

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT