আন্তর্জাতিক

ক্যান্সার রোগীরা বিনামূল্যে পাবে রাশিয়ান ভ্যাকসিন

একজন স্বাস্থ্যকর্মী রাশিয়ান ভ্যাকসিনের সিরিন্জ দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতীকী ছবি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাশিয়া নিজস্ব এমআরএনএ ক্যানসার ভ্যাকসিন তৈরি করেছে। ভ্যাকসিনটি ক্যান্সার রোগীদের বিনামূল্যে বিতরণ করা হবে।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আঁন্দ্রে ক্যাপ্রিন রেডিও রোশিয়াকে একথা জানিয়েছেন।

বিভিন্ন গবেষণা কেন্দ্রের সহযোগিতায় ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে। ২০২৫ সালের প্রথম দিকে এটিকে বাজারে ছাড়ার পরিকল্পনা করা হয়েছে।

এর আগে, গামলেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি’র ডিরেক্টর আলেকজান্ডার গিন্টসবার্গ বলেন, ভ্যাকসিনটি’র প্রি-ক্লিনিক্যাল ট্রায়ালগুলোতে দেখা গেছে, এটি টিউমার বেড়ে যাওয়া এবং শরীরে ছড়িয়ে পড়া রোধ করে।

বিষয়:ক্যান্সার ভ্যাকসিন রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…