বাংলাদেশ

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের তিন সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে ছিলেন রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মুর ও ফিরোজ আহমেদ।

নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়। বৈঠকটি দ্বিপক্ষীয় সৌজন্য সাক্ষাৎ হিসেবেও বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় আসেন। তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন।

বিষয়:এ এম এম নাসির উদ্দিন জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ প্রধান নির্বাচন কমিশনা যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেন সেন সিইসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…