চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমলা হ্যারিসের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে নতুন মোড়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৬ পূর্বাহ্ণ ২৪, জুলাই ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে নেমেই বাজিমাত করেছেন ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিস। এরই মধ্যে দলের ডেলিগেটদের সমর্থন নিশ্চিত হওয়ায় জোরালোভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন তিনি। 

বুধবার (২৪ জুলাই) বিবিসিসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সমর্থিত কমলা হ্যারিসই হতে যাচ্ছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী।

এরই মধ্যে দলটির শীর্ষস্থানীয় নেতাদের কাছ থেকে সমর্থন পেয়ে অনেকটাই নিশ্চিত হয়েছে তার মনোনয়ন। তবে চূড়ান্ত ঘোষণা পেতে অপেক্ষা করতে হবে চার সপ্তাহ পর শিকাগোতে আয়োজিত ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন পর্যন্ত।

প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে উঠেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সেখানে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পকে নারী নিপীড়নকারী বলে সম্বোধন করেন তিনি।

কমলা হ্যারিস বলেন, নিজের ভালোর জন্য আইন ভঙ্গ করতে পিছপা হন না ট্রাম্প।

তার এ বিস্ফোরক মন্তব্যের পরই রয়টার্স এবং ইপসোসের এক নতুন জরিপে ট্রাম্পের চেয়ে দুই পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেছেন কামালা হ্যারিস। বাইডেন সরে দাঁড়ানোর পর কমলার প্রচারশিবিরের জন্য ২৪ ঘণ্টায় ৮ কোটি ১০ লাখ ডলার দিয়েছেন চাঁদাদাতারা, যা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট শিবিরের প্রচারের ইতিহাসে একদিনে সবচেয়ে বেশি অর্থ সংগ্রহের খবর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমলা হ্যারিসপ্রেসিডেন্ট নির্বাচনমার্কিন নির্বাচনমার্কিন প্রেসিডেন্টযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

শীর্ষ দুই গণমাধ্যম বন্ধের নির্দেশ উগান্ডা সেনাপ্রধানের

জুন ২৯, ২০২৬

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৭ দিনে ১ হাজার ৩০০ জনের বেশি মৃত্যু

জুন ২৯, ২০২৬

সাউথ আফ্রিকাকে হারিয়ে কানাডার ইতিহাস, শেষ ষোলোতে সহ-আয়োজকরা

জুন ২৯, ২০২৬

মারা গেছেন কবি ভাস্কর চৌধুরী

জুন ২৯, ২০২৬

কানাডা-সাউথ আফ্রিকার ইতিহাস গড়ার লড়াই, কে যাবে শেষ ষোলোয়

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT