বাংলাদেশ

ডিএমপির যাত্রাবাড়ী ও মুগদা থানায় নতুন ওসি

বাংলাদেশ পুলিশ ব্যাজ ও লোগো, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা প্রতিনিধিত্ব করে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশের লোগো, যেখানে একটি শ্যামল নীল ব্যাকগ্রাউন্ডে লাল তারকা ও সোনালী শিলালিপি রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী ও মুগদা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ শুক্রবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।

ডিএমপি জানায়, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা-মতিঝিল বিভাগে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. ফারুক আহম্মেদকে অফিসার ইনচার্জ যাত্রাবাড়ী থানা ও লাইনওআর-এ কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. সাজেদুর রহমানকে অফিসার ইনচার্জ মুগদা থানা হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে মুগদা থানার অফিসার ইনচার্জ নিরস্ত্র পুলিশ পরিদর্শক সোহরাব মিয়াকে গোয়েন্দা-লালবাগ বিভাগে বদলি করা হয়েছে।

বিষয়:ডিএমপি মুগদা যাত্রাবাড়ি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…