চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও পূজার নায়ক আদর আজাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২০ পূর্বাহ্ণ ২৫, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

চিত্রনায়ক আদর আজাদ ও নায়িকা পূজা চেরিকে জুটি করে ‌‌‘লিপস্টিক’ সিনেমা নির্মাণ করছিলেন কামরুজ্জামান রোমান। সিনেমাটির ৮০ ভাগ শুটিং শেষও হয়েছে। শিগগিরই বাকী অংশের শুটিংও শেষ হবে। এরই মধ্যে এ জুটিকে নিয়ে এলো আরও একটি সুখবর।

একই নির্মাতার নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তারা। নাম ‘দরদিয়া’। গেল রবিবার সিনেমাটিতে আদর ও পূজা আনুষ্ঠানিক চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

নাইনটিজের গল্প নিয়ে নির্মিত হবে ‘দরদিয়া’। পরিচালকের ভাষ্যে এটি রোমান্টিক’ট্রাজেডি থিলার গল্পের ছবি হবে। যে গল্পে থাকবে প্রেম, বিরহ ও সম্পর্কের বৈচিত্র্যময় টানাপোড়েন।

আর নায়ক আদর আজাদ বলছেন,  ‘গল্পটিতে রোমান্স, থ্রিলার ও’ট্রাজেডি হাত ধরাধরি করে চলবে। এ পর্যন্ত যতগুলো সিনেমায় হাজির হয়েছি তার সবগুলোতেই ভিন্ন ভিন্ন গল্প ছিল। দরদিয়ার গল্প আসলে একটু বেশিই ভিন্ন। যেখানে নাইনটিজের  প্রেম ও সম্পর্কের চিত্র আঁকা হয়েছে। একই সঙ্গে বিরহ সম্পর্কের টানাপোড়েন ব্যতিক্রমী চিত্রায়ণও রয়েছে। ভালো লাগছে ভালো গল্পের আরও একটি সিনেমা যুক্ত হতে পেরে।’

আদরের মন্তব্যের সঙ্গে একমত জানালেন নায়িকা পূজা চেরিও। দরদিয়ার গল্প শুনেই বিনাবাক্যে রাজি  হয়েছেন এই নায়িকা। পূজা বলেন, ‘দরদিয়ার গল্প নিয়ে এখনই বলতে চাই না। লিপস্টিকে যেমন গল্পের প্রতি মুগ্ধ হয়ে যুক্ত হয়েছিলাম। দরদিয়ার বেলাতেও একই ঘটনা। বলতে পারেন গল্পের প্রেমে পড়েই ফের জুটি হয়েছি আমরা। আশা করি সিনেমাটি ঠিকঠাক নির্মিত হলে দর্শকদের আরও একটি ভালো গল্পের সিনেমা উপহার দিতে পারব।’

গোল্ড মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হবে ‘দরদিয়া’। পরিচালক নিজেই সিনেমাটির চিত্রনাট্য করেছেন। জানা গেছে নতুন বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে।

Reneta

আদর আজাদ ও পূজা চেরি জুটির তৃতীয় সিনেমা এটি। প্রথম সিনেমা ‘নাকফুল’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদর আজাদদরদিয়াপূজা চেরিলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT