চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এআই প্রযুক্তি সমৃদ্ধ নতুন ফিচার `ইমো অ্যাভাটার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২৩
তথ্যপ্রযুক্তি
A A

ব্যবহারকারীদের আরও উন্নত অভিজ্ঞতা প্রদানে অত্যাধুনিক এআই প্রযুক্তি সমৃদ্ধ নতুন ফিচার ‘ইমো অ্যাভাটার’ উন্মোচন করেছে তাৎক্ষণিক যোগাযোগ প্ল্যাটফর্ম ইমো।

কার্যকরী জেনারেশন মেকানিজমের মাধ্যমে ফিচারটি একটি ছবির ওপর ভিত্তি করেই কয়েক ধরনের অ্যাভাটার তৈরি করবে। অন্যান্য প্ল্যাটফর্মে যেখানে এ ধরনের ফিচার ব্যবহারে ১০টির বেশি ছবি আপলোড করতে হয়, সেখানে ইমোতে একটি ছবির মাধ্যমে চমৎকার সব এআই অ্যাভাটার তৈরি করা যাবে।

এটা শুধুমাত্র ফেস সোয়াপই হবে না, প্রযুক্তির মাধ্যমে একীভূতকরণের ভিত্তিতেই অ্যাভাটার তৈরি হবে। এ ফিচারটি এমনভাবে তৈরি করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিবার নতুন অ্যাভাটার পাবেন, যা তাদের বিস্ময়কর অভিজ্ঞতা প্রদান করবে।

ব্যবহারকারীদের ব্যক্তিত্ব সঠিকভাবে প্রকাশ করে এমন অ্যাভাটার তৈরিতে ব্যবহারকারীরা এ ফিচারের মাধ্যমে বিভিন্ন স্টাইল প্যাটার্ন যুক্ত করে কয়েক ধরনের স্টাইল মোডের মাধ্যমে নিরীক্ষা করতে পারবেন। এআই’র মাধ্যমে তৈরি অ্যাভাটারগুলো ব্যবহারকারীদের প্রতিবার উদ্ভাবনী ও চমকপ্রদ ফল নিশ্চিত করবে।

এছাড়াও, বিভিন্ন ড্রেস আপ কার্ড ব্যবহার করে ব্যবহারকারীরা অনন্য সব স্টাইলের নতুন অ্যাভাটার তৈরি করতে পারবেন। এর মাধ্যমে সৃজনশীল উপায়ে এআই প্রযুক্তির মাধ্যমে আলাদা আলাদা অ্যাভাটার বা ছবি তৈরি করা যাবে।

ইমো অ্যাভাটার ফিচার ব্যবহার করে, ব্যবহারকারীরা তাদের প্রিয়জনদের পাশাপাশি বিশ্বের অন্যান্য ব্যবহারকারীদের সাথেও অ্যাভাটার শেয়ার করতে পারবেন। বৈশ্বিকভাবে ইমো ব্যবহারকারীরা অ্যাভাটার লাইক দেয়ার পাশাপাশি ডুয়েট অ্যাভাটার (একই ধরনের অ্যাভাটার ডিজাইন) তৈরি করতে পারবেন; যা যোগাযোগের ক্ষেত্রকে করে তুলতে আরও অংশগ্রহণমূলক ও রোমাঞ্চকর।

Reneta

ভার্চুয়াল সোশ্যাল ইন্টার‍্যাকশনের সময় ব্যবহারকারীর ব্যক্তিত্ব তুলে ধরার মাধ্যমে অ্যাভাটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইআই’র মাধ্যমে তৈরি অ্যাভাটার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীর কার্যকরী উপস্থিতি নিশ্চিত করবে এবং এর মাধ্যমে আসল ছবি প্রতিস্থাপন করা যাবে। এর ফলে, ব্যবহারকারীরা গোপনীয়তা নিশ্চিত করে নিজেদের ছবির সাথে সামঞ্জস্য রেখে অ্যাভাটার ব্যবহার করতে পারবেন। ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এ ফিচার ব্যবহারের সুযোগ করে দিয়েছে ইমো।

নতুন ইমো অ্যাভাটার ফিচার নিয়ে ইমোর বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, ধারাবাহিক প্রযুক্তিগত অগ্রগতি ও এআই প্রযুক্তি একীভূতকরণের মাধ্যমে সমানতালে এগিয়ে যাচ্ছে বিশ্ব; এক্ষেত্রে, স্মার্টফোন ব্যবহারকারীদেরও সবচেয়ে উদ্ভাবনী ফিচার ব্যবহার করা প্রয়োজন, যার মাধ্যমে তারা তাদের ব্যক্তিত্ব ও মনোভাব প্রকাশ করতে পারবেন।

তিনি বলেন, বর্তমানের ডিজিটাল প্রয়োজন পূরণের লক্ষ্যে ইমো আমাদের প্রিয় ব্যবহারকারীদের সাথে সম্পর্কযুক্ত পাশাপাশি মজার ও রোমাঞ্চকর ফিচার নিশ্চিতে এই নতুন ইমো অ্যাভাটার ফিচারটি উন্মোচনের সিদ্ধান্ত নিয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস,  আমাদের সকল ব্যবহারকারী ইমো অ্যাভাটার ফিচারটি পছন্দ করবেন।

সহজেই ইমো ডাউনলোড করে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে অনন্য এ ফিচারটি ব্যবহার করতে পারবেন সবাই। প্রোফাইল ছবিতে ক্লিক করে এআই অ্যাভাটার ড্রেস আপ করতে ভিজিট করুন: https://static-web.imoim.net/as/raptor-static/3ec4ae00/index.html

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমোইমো অ্যাভাটরএআই অ্যাভাটরএআই প্রযুক্তিনতুন ফিচার
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬

সোশ্যাল ট্রেন্ডে শাকিব খানের রোলেক্স উপহারের খবর

জুন ১৪, ২০২৬

‘দূষণে ম্লান সৌন্দর্য’: শিল্পের ক্যানভাসে পরিবেশের আর্তনাদ

জুন ১৪, ২০২৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক

জুন ১৪, ২০২৬

কূটনৈতিক চ্যানেলে অতিদ্রুত বেনজীর আহমেদকে দেশে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT