চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ক্যাম অ্যাকাউন্ট শনাক্তে ও বন্ধে ইমো’র উন্নত এআই সেফটি ইঞ্জিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪২ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২৫
তথ্যপ্রযুক্তি
A A

ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম ইমো দীর্ঘদিন ধরে তাদের নিরাপত্তা প্রযুক্তি উন্নয়নে কাজ করছে। এরই ধারাবাহিকতায়, তারা চালু করেছে উন্নত ‘এআই সেফটি ইঞ্জিন।’

এটি একটি মাল্টিলেয়ার স্বয়ংক্রিয় নিরাপত্তা কাঠামো, যার প্রতিটি স্তর সমন্বিতভাবে স্ক্যাম অ্যাকাউন্ট শনাক্তকরণে ও বন্ধে কাজ করে; ফলে, ক্ষতিকর কনটেন্ট ব্যবহারকারীর কাছে পৌঁছানোর আগেই প্রতিরোধ হয়ে যায়।

ইমো’র এই ‘এআই সেফটি ইঞ্জিন’ মূলত ব্যবহারকারীর আচরণগত প্যাটার্ন বিশ্লেষণ করে থাকে। অত্যাধুনিক এআই ও মেশিন-লার্নিং মডেল দিয়ে অ্যাকাউন্টের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করে অ্যাপটি নিরাপদ কন্টেন্ট ও সম্ভাব্য স্ক্যামের মধ্যে পার্থক্য নির্ধারণ করে। হঠাৎ করে ব্যাপক সংখ্যায় মেসেজ পাঠানো, লিংক শেয়ার, অস্বাভাবিক ফ্রেন্ড রিকোয়েস্ট বা মানবিক আচরণের সঙ্গে অসঙ্গত যেকোনো কার্যকলাপকে এই ইঞ্জিন সাথে সাথে চিহ্নিত করতে পারে।

কোন মেসেজে প্রবেশ না করেই ইমো শুধুমাত্র মেটাডেটা, কার্যক্রমের ধরন ও ডিভাইসসের সিগন্যাল বিশ্লেষণ করে নিরাপত্তা ও গোপনীয়তার ভারসাম্য বজায় রাখতে পারে। অ্যাপটি নেটওয়ার্ক-লেভেল ও মেটাডেটা-লেভেলের ধারাবাহিক পর্যবেক্ষণের মাধ্যমে পরিচিত স্ক্যাম প্যাটার্নের সঙ্গে মিল পাওয়া যেকোনো আচরণ তাৎক্ষণিকভাবে শনাক্ত করে। এরপর, প্রয়োজন অনুযায়ী অ্যাকাউন্টের মেসেজিং সক্ষমতা সীমিত করে দেয়া হয় কিংবা সাময়িকভাবে সাসপেন্ড করা হয়।

পাশাপাশি, নতুন অ্যাকাউন্ট নিবন্ধনের সময় ইমো সেই ডিভাইস ও ফোন নম্বরের রেকর্ডও মূল্যায়ন করে। পূর্বে সন্দেহজনক কার্যকলাপ বা নিষিদ্ধ ডিভাইসের সঙ্গে সংযুক্ত অ্যাকাউন্টগুলো তাৎক্ষণিকভাবে ব্লক করা হয়। পাশাপাশি, ভুল রিপোর্টিং যেন সিস্টেমকে বিভ্রান্ত না করে, সে জন্য প্রতিটি রিপোর্টের বিশ্বাসযোগ্যতা স্কোরিং -এর মাধ্যমে যাচাইও করা হয়।

প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থায় এই আপগ্রেড ইমো’র প্রতিশ্রুতিকে আরও জোরদার করেছে। ব্যবহারকারীদের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য এবং ঝুঁকিমুক্ত ডিজিটাল যোগাযোগের পরিবেশ তৈরিতে ইমো’র উন্নত ‘এআই সেফটি ইঞ্জিন’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমোএআই সেফটি ইঞ্জিনস্ক্যাম অ্যাকাউন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তা বদলি

জুন ১২, ২০২৬

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT