চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকা চুলে কে এই ‘সুন্দরী’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২৪
বিনোদন
A A

তার নাম সুন্দরী। কিন্তু সেই নাম আড়ালে চলে গেছে। সে হচ্ছে ঘটক সুন্দরী। উনি একজন মহিলা ঘটক। তার কাছে ঘটকালীর কোনও কেইস যাওয়া মানেই সেই বিয়ে চূড়ান্ত। যেভাবেই হোক উনি সেটা সফল করে ছাড়বেন।

চোখে চশমা, লম্বা দাঁত আর পাকা চুলে তার অদ্ভুত চেহারা। কিন্তু এর সবটাই নকল, মানে মেকআপ। রোজ ঘটকালি শেষে বাসায় ফিরে মেকআপ তুলে ফেরেন স্বাভাবিক চেহারায়। যা দেখতে অদ্ভুত সুন্দর। এমনই এক অদ্ভুত নারী ঘটকের পেশা ও প্রেম নিয়ে তৈরি হয়েছে ঈদের বিশেষ নাটক ‘সুন্দরী’।

নাট্যকার মেজবাহ উদ্দীন সুমনের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। এতে ঘটক সুন্দরী চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। ভিন্ন চরিত্রে আরও আছেন তৌসিফ মাহবুব, মাহমুদুল ইসলাম মিঠু, শামীমা নাজনীন, শম্পা নিজাম, মিলি বাশার, ফারুক আহমেদ, হিমি হাফিজ প্রমুখ।

নির্মাতার বয়ানে, ‘ঘটকালি পেশায় বেশ সাকসেসফুল নারী সুন্দরী। যে মাত্র ১৭ বছর বয়সে ৯৯টি সফল বিয়ের আয়োজন করে। তবে শততম বিয়েতে এসে সে পড়ে যায় অন্যরকম এক জটিলতায়। যেখানে বিবেক ও হৃদয় নাড়া দেয় ঘটকের। এতে কেয়া পায়েল দুটো গেটআপ ক্যারি করেন একসঙ্গে। ফলে তার জন্য চ্যালেঞ্জিং ছিলো। তৌসিফ মাহবুবসহ অন্য শিল্পীরাও দারুণ করেছেন। পুরো টিমওয়ার্ক ছিলো কাজটি। আশা করছি দর্শকরা মুগ্ধ হবেন।’

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, আসছে ঈদের বিশেষ আয়োজনে ‘সুন্দরী’ উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঘটকালিতৌসিফতৌসিফ মাহবুবনাটকফারুক আহমেদমাহমুদুল ইসলাম মিঠুমিলি বাশারলিড বিনোদনশম্পা নিজামশামীমা নাজনীনহিমি হাফিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬

কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং কেন জরুরি?

জুলাই ৩১, ২০২৬

আর্জেন্টিনা বিদ্বেষীদের বিতাড়িত করতে অধ্যাদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট মিলেই

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT