চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এমন তীব্রতা আগে কখনো অনুভব করিনি’

ভূমিকম্প নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা জানাচ্ছেন সাধারণ মানুষ থেকে সংস্কৃতি অঙ্গনের তারকারাও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২৫
বিনোদন
A A
জনপ্রিয় ব্যক্তিত্বের ছবি, জনসমাগমের মাঝে দাঁড়ানো. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানী ঢাকায় শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে সাধারণ মানুষের মতো আতঙ্কিত হয়ে পড়েন সংস্কৃতি অঙ্গনের তারকারাও। রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার এই কম্পনের কেন্দ্রস্থল ছিল নরসিংদী।

এই ভূমিকম্পের তীব্রতায় দিশেহারা হয়েছেন জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি শেয়ার করেছেন সেই মুহূর্তের অভিজ্ঞতা। তার বর্ণনায় উঠে এসেছে ওই সময়ের ভয়াবহতা ও অসহায় পরিস্থিতি।

ফেসবুক পোস্টে অভিনেতা লিখেছেন,“আমি থাকি ১৪ তলা বিল্ডিংয়ের ৫ম তলায়। নাস্তা খেয়ে বসে ছিলাম। হঠাৎ তীব্র ঝাঁকুনি। সমস্ত বিল্ডিং কাঁপছে। জানালা দিয়ে দেখলাম পাশের বিল্ডিং দোলনার মত দুলছে। মানুষজন চিৎকার করছে। আমরা রুমের আড়ার নিচে দাঁড়ালাম। মনে হচ্ছিলো পুরা ইমারত ভেঙে পড়বে।”

দীর্ঘ জীবনে বহুবার ভূমিকম্প অনুভব করলেও আজকের অভিজ্ঞতা তার কাছে সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করেছেন তিনি। “আমার দীর্ঘ জীবনে ভূমিকম্পের কম্পন বহুবার অনুভব করেছি। এমন তীব্রতা কখনো অনুভব করিনি”—যোগ করেন জনপ্রিয় এই অভিনেতা।

অভিনয়জগতে বহুপ্রিয় এই শিল্পী সবাইকে নিরাপদ থাকার আহ্বান জানিয়ে লেখেন,“সবাই ভালো থাকুন।”

শুধু ফারুক আহমেদই নন, সামাজিক যোগাযোগমাধ্যমে আরও অনেক শিল্পী, সেলিব্রিটি ও সাধারণ মানুষ নিজেদের আতঙ্কের মুহূর্তের অভিজ্ঞতা শেয়ার করছেন।

Reneta

শক্তিশালী এই ভূমিকম্প রাজধানীবাসীর মনে নতুন করে শঙ্কা তৈরি করেছে। বিশেষজ্ঞরা সবাইকে সচেতন থাকার পাশাপাশি ভবনের নিরাপত্তা মানদণ্ড মেনে চলার আহ্বান জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়নাটকফারুক আহমেদভূমিকম্পলিড বিনোদনসংস্কৃতি
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT