চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমায়ূনের জন্মদিনে চ্যানেল আইয়ে যতো আয়োজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২৫
বিনোদন
A A

জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন বৃহস্পতিবার (১৩ নভেম্বর)। কীর্তিমান এই কথাসাহিত্যিক ও নির্মাণের মহান কারিগরের জন্মদিন উপলক্ষে প্রতিবারের মতো চ্যানেল আই-এর পর্দা জুড়ে থাকছে নানান আয়োজন।

এদিন সকালে ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে উপস্থিত থাকবে তরুণ প্রজন্মের শিল্পী মুগ্ধ, অনন্যা আচার্য এবং প্রান্তি। তাদের কণ্ঠে হুমায়ূন আহমেদ পরিচালিত চলচ্চিত্রের গান দেখতে ও শুনতে পারবেন দর্শক।

সকাল ১১ টা থেকে দিনব্যাপী অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হুমায়ূন আহমেদের বই নিয়ে চ্যানেল আই প্রাঙ্গনে থাকছে বইমেলা। আয়োজকরা জানান, ২৫ শতাংশ ছাড়ে এখান থেকে ক্রয় করা যাবে হুমায়ূনের লেখা বই।

এদিন দুপুরে তারকা কথনের বিশেষ আয়োজনে উপস্থিত থাকবেন অভিনেতা এবং আবৃত্তিশিল্পী জয়ন্ত চট্টোপাধ্যায়। হুমায়ূন আহমেদের বেশীর ভাগ নাটক ও সিনেমায় তিনি অভিনয় করেছেন। অনুষ্ঠানে নিজের সেইসব দিনের অভিজ্ঞতার কথা বলবেন তিনি।

তার আগে ‘এবং সিনেমার গান’ অনুষ্ঠানেও থাকবে হুমায়ূন আহমেদের গান। এদিন ১টা ৩০-এ থাকছে বিশেষ অনুষ্ঠান। দুপুর ৩টা ৫ মিনিটে দেখবেন হুমায়ূন আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘নয় নম্বর বিপদ সংকেত’।

সিনেমাটির পুরো দৃশ্য ধারণ হয়েছে নুহাশ পল্লীতে। হাস্যরসাত্মক এই সিনেমাটিতে অভিনয় করেছেন রহমত আলী, জয়ন্ত চট্টোপাধ্যায়, তানিয়া আহমেদ, দিতি, চ্যালেঞ্জার, স্বাধীন খসরু, রূপক তালুকদার, মাজনুন মিজান, ফারুক আহমেদ ও শবনম পারভীন প্রমুখ।

Reneta

এছাড়া ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে দেখা যাচ্ছে হুমায়ূন আহমেদের সব সিনেমা ও নাটক। ইমপ্রেস টেলিফিল্মের সহযোগিতায় গত ৭ নভেম্বর থেকে স্টার সিনেপ্লেক্স এ শুরু হয়েছে ‘হুমায়ূন সপ্তাহ’! যেখানে স্টার সিনেপ্লেক্সের চারটি শাখায় চলছে হুমায়ূন আহমেদের চারটি সিনেমা!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কথাসাহিত্যিকচ্যানেল আইচ্যালেঞ্জারজয়ন্ত চট্টোপাধ্যায়তানিয়া আহমেদদিতিনাটকফারুক আহমেদমাজনুন মিজানরহমত আলীরূপক তালুকদারলিড বিনোদনসিনেমাস্বাধীন খসরুহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে আলো ছড়ানো ডিআর কঙ্গোর গোলরক্ষক এমপাসি

জুলাই ২, ২০২৬

আজ নায়ক হওয়ার দিনটি আমার ছিল: হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে বেলজিয়াম, সেনেগালের বিদায়

জুলাই ২, ২০২৬

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT