লাইফস্টাইল

দই-মিষ্টির বাজার উদ্বোধনে অভিনেতা নিলয়

অভিনেতা নিলয় দই-মিষ্টির বাজার উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা নিলয় দই-মিষ্টির বাজার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হন, চারপাশে অনেক মানুষ ও লাল-সাদা বেলুন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দই-মিষ্টি প্রিয় মানুষের জন্য রাজধানীর বসুন্ধরার চালু হলো জেমকো গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ‘দই হাট মিষ্টি বাজার’। জামালপুর, গাজীপুর, টাঙাইল, ঢাকার উত্তরা ও বনশ্রীর পর ১৩তম শাখা হিসেবে এটি উদ্বোধন করেন অভিনেতা নিলয় আলমগীর। সঙ্গে ছিলেন তার স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি।

আরও উপস্থিত ছিলেন জেমকো গ্রুপের চেয়ারম্যান ইব্রাহীম খলিল, ব্যাবস্থাপনা পরিচালক হযরত আলী, পরিচালক সাইফুল ইসলাম, সাদ্দাম হোসাইন, কামরুল হাসান আরিয়ান, হাবিল আহমেদ ও জেনারেল ম্যানেজার শাবির আলকামা। অতিথিরা দই মিষ্টি খেয়ে এর মান ও স্বাদের প্রশংসা করেন।

নিলয় বলেন, ‘দই হাট মিষ্টি বাজার’ এর উত্তরা ব্রাঞ্চের নিয়মিত ক্রেতা আমি। আমার কাছে মনে হয় কেউ একবার এখান থেকে মিষ্টি দই খেলে বারবার খাবে।

গত তিন বছর ধরে সুনামের সঙ্গে ভোজন রসিকদের কাছে পছন্দের নাম ‘দই হাট মিষ্টি বাজার’। পরিচালক কামরুল হাসান আরিয়ান বলেন, এখানে বিশেষ প্রকারের দই ও মিষ্টি পাওয়া যায়। কাপ, সরা ও নকশিবাটি ছাড়াও বিভিন্ন প্রকারের দই পাওয়া যায়। আমরা মনে করি, ঢাকাতে এতো সুস্বাদু ও ফ্রেশ দই আর নেই। রিজিওনালের মধ্যে মিষ্টিও অসাধারণ। একশো’র উপর মিষ্টির আইটেম থাকলেও নিয়মিত ৪০ প্রকারের মিষ্টি পাওয়া যায়।

বিষয়:অভিনেতা নিলয় মিষ্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…