বিনোদন

‘বাবা হয়ে গেলাম রে’, পাপারাজ্জিদের বললেন রণবীর সিং

রণবীর সিং পাপারাজ্জিদের সঙ্গে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রণবীর সিং পাপারাজ্জিদের সঙ্গে হাসিমুখে ছবি তুলছেন, তিনি একটি কোট পরেছেন এবং পাপারাজ্জির ক্যামেরার দিকে তাকাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাবা হওয়ার পর এই প্রথম জনসম্মুখে এলেন রণবীর সিং। রবিবার আম্বানিদের বাসভবন আন্তেলিয়ায় পাপারাজ্জিদের দেখেই উচ্ছ্বাস প্রকাশ করে বলে ফেললেন, ‘বাবা হয়ে গেলাম রে’।

কন্যাসন্তানের বাবা হয়েছেন তিনি। সেপ্টেম্বর মাসে রণবীর-দীপিকার ঘরে এই নতুন সদস্যের আগমন হয়েছে। রবিবার আম্বানিদের ‘ইউনাইটেড ইন ট্রিয়াম্ফ’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা। সেখানে ১৪০ জন অলিম্পিক প্রতিযোগী এবং প্যারাঅলিম্পিক প্রতিযোগীরা আমন্ত্রিত ছিলেন। সেই অনুষ্ঠানেই দেখা মিলল রণবীর সিংয়ের। বাবা হওয়ার পর প্রথমবার কোনও অনুষ্ঠানে যোগ দিলেন তিনি।

অনুষ্ঠানের এক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে রণবীর সিংয়ের উচ্ছ্বাস যেন বাঁধ মানছে না। পরনে ব্ল্যাক স্যুট। গলায় চেইন। হাসিমুখ নিয়ে সকলের সঙ্গে কুশল বিনিময়ও করেন তিনি।

রণবীরের উচ্ছ্বাস দেখে দারুণ খুশি ভক্তরাও। এক ভক্ত লিখেছেন, ‘ড্যাশিং ড্যাডি। আরেক ভক্ত লিখেছেন, ‘কত কিউট করে বললেন তিনি। বাবা হয়ে খুব খুশি।’

বিয়ের ৬ বছরের মাথায় কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন রণবীর-দীপিকা। মেয়ের মুখ এখনও প্রকাশ্যে আনেননি রণবীর-দীপিকা। এমন কি নামও জানাননি। নতুন এই স্টারকিডের প্রথম ঝলক দেখার অপেক্ষায় সকলে।

 

View this post on Instagram

 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

বিষয়:দীপিকা রণবীর সিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…