চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোকেয়ার দেখা নেই, এলো তার ‘কাজিন’!

হাইপ নয়, চরিত্রই আসল— বললেন কাজল আরেফিন অমি

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
৪:০০ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর চ্যাপ্টার আটে এসেছে নতুন চমক। হুট করে কাবিলা, হাবু, পাশা, নেহালদের ফ্ল্যাটে রোকেয়ার কাজিন হিসেবে ‘রকি’ নামের নতুন চরিত্র এন্ট্রি নিয়েছে। যিনি এসেই অদ্ভুত আচরণ আর কথায় কথায় ‘আই রোকেয়ার কাজিন নো’ বলছেন!

‘ব্যাচেলর পয়েন্ট’র শুরু থেকে কাবিলার প্রেমিকা রোকেয়াকে দর্শক শুধু চোখে দেখেনি। তার নানা দোষ গুণ, কাবিলার সঙ্গে প্রেমের খুনসুটি, তার চালাকি সবই জেনেছে দর্শক। এ কারণে প্রতি সিজনেই দর্শক রোকেয়াকে দেখতে চান। কিন্তু আজও মেলেনি নোয়াখালীর রোকেয়ার দেখা!

চ্যানেল আই, বুম ফিল্মস এবং বঙ্গ-তে দেখা যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫। এবার রোকেয়ার কাজিন নোয়াখালীর ভুংভাং সেলুনের মালিক রকিকে দেখতে পেলেন দর্শক। তার আগমন ব্যাচেলরদের ফ্ল্যাটে একপ্রকার ঝামেলা ও কৌতুকের জন্ম দিয়েছে।

Banglabid

তুচ্ছ কারণে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো এবং উঠতে বসতে ‘আই রোকেয়ার কাজিন নো’ বলা সংলাপটি দর্শকদের বাড়তি বিনোদন দিচ্ছে।

রকি চরিত্রটি আগামী পর্বগুলোতেও দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে বলে ধারণা করা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে মাধ্যমে অনেকেই লিখেছেন, “এই চরিত্রটা নিয়মিত থাকলে ভালো লাগবে, কারণ এই চরিত্রের মধ্যে আলাদা ব্যাপার আছে।”

কিন্তু কে এই রকি? কীভাবে সুযোগ পেলেন ব্যাচেলর পয়েন্টে? জানা যায়, রকির পুরো নাম জাফরুল আবেদিন রকি। তিনি একটি মুঠোফোন কোম্পানির মিডিয়া ম্যানেজার হিসেবে কর্মরত।

Reneta

চ্যানেল আই অনলাইনকে জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, “ব্যাচেলর পয়েন্টের যে কোনো চরিত্রে কাউকে যুক্ত করলে তার মার্কেট ভ্যালু কিংবা হাইপ আছে কিনা সেটা কখনোই মাথায় রাখি না। যে চরিত্রে তাকে নেয়া হবে, আদেও সে পারবে কিনা সেটা সবার আগে মাথায় রাখি। তাছাড়া এবারের সিজনে যেহেতু আমি নিজেই প্রযোজক, কনটেন্টের স্বার্থে কিছু রিস্ক তো নিতেই পারি! সেই জায়গা থেকে রকি ভাইয়ের সঙ্গে কাজের সূত্রে পরিচয়ের পর ব্যক্তিগত সু-সম্পর্ক তৈরি হয়। তার সঙ্গে মিশে দেখেছি, সে যথেষ্ট চঞ্চল ও কিছুটা দুষ্টু প্রকৃতির।”

অমি বলেন, রোকেয়ার কাজিন চরিত্রটা যখন সাজাই তখন দেখতে পাই রকি ভাইয়ের মধ্যেও সেই দুষ্টুমি রয়েছে। মাত্রই এই চরিত্রের জার্নি শুরু হলো। দর্শকদের অনেকরকম প্রতিক্রিয়া পাচ্ছি। যেভাবে রোকেয়ার কাজিনকে প্রেজেন্ট করতে যাচ্ছি, আমি বিশ্বাস করি অন্যান্য চরিত্রের মতো এটিও দর্শকদের মজা দেবে এবং মনে থাকবে। যেহেতু রোকেয়ার কাজিন চলে এসেছে, সামনে হয়তো আরও চরিত্র আসবে, এরপর রোকেয়াও আসবে।

২০২২ সালের শেষের দিকে পলাশের মাধ্যমে কাজল আরেফিন অমির সঙ্গে পরিচয় হয়েছিল রকির। তিনি আগেই গান ও টুকটাক অভিনয়ে জড়িত ছিলেন। তখন থেকে চাইতেছেন, কখনও ক্যামিও দেয়ার সুযোগ পেলেও ব্যাচেলর পয়েন্টের মতো হিট সিরিয়ালে অভিনয় করবেন তিনি।

জাফরুল আবেদিন রকি বলেন, আমি যে কোম্পানিতে জব করি সেটার সঙ্গে অমিদের একটি কোলাবোরেশনে কাজ হয়েছিল পরিচয়ের পর। এরপর থেকে তাদের সঙ্গে সম্পর্ক মজবুত থাকে। অমি বলেছিল, কখনও যদি গল্প ডিম্যান্ড করে আমি অভিনয়ের সুযোগ পাবো। যেহেতু আমার দাদা বাড়ি মাইজদি (নোয়াখালী) এবং নানা বাড়ি লক্ষ্মীপুর, এ কারণে আমি আগে থেকেই ব্যক্তিগতভাবে কিছু ফান লাভিং প্রকৃতির!

তিনি বলেন, গতবছরই আমাদের কোম্পানির সঙ্গে অমিদের টিমের আরেকটি কোলাবোরেশন হয়। এরপর সে আমাকে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর কথা বলে। আসলে আমাকে দিয়ে অভিনয় করিয়ে নেয়া এবং আমার চরিত্রটি তৈরি করে মানুষের কাছে পৌঁছে দেয়ার সব ক্রেডিট অমির।

রকি জানান, চ্যাপ্টার আট রিলিজের পর দর্শকদের ভালো ফিডব্যাক পাচ্ছেন। বললেন, দেশের বাইরে থেকে ফ্রেন্ডরা দেখে নক দিয়েছে। অচেনা মানুষের প্রচুর ফ্রেন্ড রিকোয়েস্ট পাচ্ছি, টেক্সট, কমেন্ট পাচ্ছি। গতকাল (বুধবার) কক্সবাজারে ছিলাম। সেখানেও লোকাল মানুষরা এসে ব্যাচেলর পয়েন্টে দেখেছে বলে ‘আই রোকেয়ার কাজিন নো’ বলে সংলাপ দিচ্ছে, ছবি তুলছে। আসলে এতসবকিছু সম্ভব হয়েছে মাস্টারমাইন্ড অমির জন্য।

রকি বলেন, এখানে টিমে অধিকাংশ মানুষই আমার পূর্ব পরিচিত। এ কারণে বন্ডিং অনেক ভালো। রিহার্সেল থেকে সবকিছুই প্রত্যেকে খুবই ওয়েলকামিং। যেহেতু আগে ছোট পরিসরে অভিনয় করেছি, তাই ব্যালেন্স করতে সমস্যা হচ্ছে না। আমার জব রয়েছে এটা সবসময়ই ফার্স্ট প্রাইরোটি। এর সঙ্গে ব্যাচেলর পয়েন্টে স্বাছন্দ্যে অভিনয় করতে পারছি। মূলত শখ ও প্যাশনের জায়গা থেকে এখানে কাজ করে আনন্দ পাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজল আরেফিন অমিকাবিলাজাফরুল আবেদিন রকিনেহালপাংশাব্যাচেলর পয়েন্টব্যাচেলর পয়েন্ট সিজন ৫রোকেয়ালিড বিনোদনহাবু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রক্রিয়াজাত খাদ্য শিল্পে ফর্টিফাইড আটা ব্যবহারে নতুন সম্ভাবনা, টেকনোসার্ভ আয়োজিত কর্মশালা অনুষ্ঠিত

পরবর্তী

ওটিপিতে এনআইডি তথ্য চুরি, মাসে আয় ১১ কোটি!

পরবর্তী

ওটিপিতে এনআইডি তথ্য চুরি, মাসে আয় ১১ কোটি!

ছবি: এআই স্ক্যাচ

রপ্তানি-আমদানির ব্যবধানে প্রথম পাঁচ মাসেই বড় ঘাটতি

সর্বশেষ

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT