চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন ঝড়ের আভাস!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২৬
বিনোদন
A A

দর্শকদের বিনোদনের তৃষ্ণা মেটাতে আবারও বড় চমক নিয়ে হাজির দেশের শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। মুক্তি পেয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় মেগা সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর চ্যাপ্টার ৯, যেখানে একসঙ্গে প্রকাশ করা হয়েছে ৮টি নতুন পর্ব (পর্ব ৬৫-৭২)।

ছুটির দিনের অবসর আরও জমিয়ে তুলতে পর্বগুলো এখন এক্সক্লুসিভলি স্ট্রিমিং হচ্ছে শুধুমাত্র বঙ্গ-তে।

এবারের চ্যাপ্টারটি সাজানো হয়েছে টানটান উত্তেজনা, রহস্য আর হাসির জমজমাট মিশেলে। ফ্ল্যাটের বাসিন্দাদের জীবনে আসছে একের পর এক নতুন মোড়।

হাবু ভাইয়ের এক লাখ টাকা বেতনের চাকরির রহস্য, পাশা ভাইয়ের নতুন হুমকি, আর ব্যাচেলরদের নিত্যনতুন কান্ডকারখানা—সব মিলিয়ে দর্শকদের জন্য থাকছে পূর্ণাঙ্গ বিনোদন।

ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও জল্পনা-কল্পনা। জাকির আর হাবু ভাইয়ের সম্পর্ক কোন দিকে মোড় নেবে? স্পর্শিয়াকে ঘিরে কি শুরু হবে নতুন কোনো গল্প? ফ্ল্যাটের পরিবেশ ওলটপালট করতে কি নতুন কেউ আসছে? এসব প্রশ্নের উত্তর মিলবে চ্যাপ্টার ৯-এর এই নতুন পর্বগুলোতে।

বঙ্গ কর্তৃপক্ষ জানায়,“ব্যাচেলর পয়েন্ট দর্শকদের আবেগের জায়গা। মাসের প্রথম সপ্তাহে নতুন এপিসোড রিলিজের যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, তার ধারাবাহিকতা বজায় রেখেই মুক্তি পেয়েছে এই পর্বগুলো। দর্শকরা বন্ধু-বান্ধব কিংবা পরিবার নিয়ে একসঙ্গে উপভোগ করবেন—এটাই আমাদের প্রত্যাশা।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাবিলানাটকপাংশাবঙ্গব্যাচেলর পয়েন্টসিনজ ৫স্ট্রিমিংহাবু
শেয়ারTweetPin1

সর্বশেষ

প্রেসিডেন্টস কাপ আর্চারিতে বাংলাদেশ-মালয়েশিয়া জুটির স্বর্ণ জয়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় বৃত্তাকার নৌপথ চালুর পরিকল্পনা, দূষণের উৎস বন্ধে উদ্যোগ

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরদের দিয়ে খুন করাচ্ছে ইউরোপের অপরাধচক্র, নিয়োগ সোশ্যাল মিডিয়ায়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

বন্ধু দিবস: ল্যান্ডফোন থেকে সোশ্যাল মিডিয়া, বদলেছে বন্ধুত্বের ভাষা

আগস্ট ২, ২০২৬

আমি তাদের ক্ষমা করতে চাই: মোদি

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT