বিনোদন

ব্যাচেলরদের ফ্ল্যাটে কে এই নতুন অতিথি?

ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন অতিথির উপস্থিতি দেখছেন একজন নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী তার ব্যাচেলর ফ্ল্যাটে নতুন অতিথির সাথে দেখা করছেন, আধুনিক ও আরামদায়ক পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জমে উঠেছে জনপ্রিয় সিরিয়াল ব্যাচেলর পয়েন্ট সিজন ৫। ইতোমধ্যে প্রচার হয়েছে প্রায় ৪০ পর্ব। প্রতিটি পর্বই বিগত সিজনের মতো উপভোগ করছেন দর্শকরা!

কাবিলা, হাবু, পাশাদের ব্যাচেলর ফ্ল্যাটে ফিরে এসেছেন নেহাল! তাদের সঙ্গে দেখা যাচ্ছে যাচ্ছে জাকিরকেও। আরো এক নতুন চরিত্র এই সিরিয়ালে যুক্ত হওয়ার ইঙ্গিত দিলেন নির্মাতা অমি!

সম্প্রতি এক পোস্ট দিয়ে রহস্য বাড়িয়ে দিয়ে নির্মাতা লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্টে হ্যাতে কে?’ নির্মাতা অমির এই পোস্টের পর ব্যাচেলর পয়েন্টের দর্শকরা বলছেন, ব্যাচেলরদের ফ্ল্যাটে আসছে নতুন আগুন!

আবার কেউ কেউ মন্তব্য লিখছেন, সে কাবিলার রোকেয়া, কেউ লিখছেন ইভা ফিরে এসেছে। আবার কেউ কেউ মনে করছেন, লামিয়া! ধারণা করা যাচ্ছে, নতুন কোনো মুখকে দেখা যাবে। তবে নির্মাতা অমি জানাচ্ছেন, আগামী চ্যাপ্টারে দেখা যাবে কে তিনি।

‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, ইরফান মৃধা শিবলু পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ।

ওটিটির প্ল্যাটফর্ম বঙ্গের পাশাপাশি পরবর্তীতে চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউবেও নাটকটি দেখা যাচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫।

বিষয়:আবদুল্লাহ রানা ইরফান মৃধা শিবলু পাভেল চাষী আলম জিয়াউল হক পলাশ তৌসিফ মাহবুব মনিরা মিঠু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…