অর্থনীতি

বাজারে আসছে নতুন ৫০ টাকার নোট

বাংলাদেশের নতুন ৫০ টাকার নোটের ছবি, বৈশিষ্ট্য ও ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের নতুন ৫০ টাকার নোটের ছবি, এতে বঙ্গবন্ধুর ছবি ও নিরাপত্তা বৈশিষ্ট্য দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত ৫০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে আসছে।

আগামী রোববার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এ নোট ইস্যু করা হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিসেও পাওয়া যাবে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতো অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ৫০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।

বিষয়:নতুন নোট বাংলাদেশ ব্যাংক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…