চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই দিনে দেশের প্রেক্ষাগৃহে হলিউডের দুই ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৯ পূর্বাহ্ণ ২৫, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
প্রেক্ষাগৃহে প্রদর্শিত হলিউডের ছবি ভেনম ও স্মাইল. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউড সিনেমার ভক্তদের জন্য আবারও সুখবর নিয়ে এলো স্টার সিনেপ্লেক্স। ২৫ অক্টোবর একসঙ্গে দু’টি আলোচিত হলিউড ছবি মুক্তি দিচ্ছে তারা। জনপ্রিয় সুপারহিরো সিনেমা ভেনম ফ্রাঞ্চাইজির নতুন ছবি ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’ বিশ্বব্যাপী মুক্তির দিনেই স্টার সিনেপ্লেক্সে দেখতে পাবেন দেশের দর্শকরা।

এটি পরিচালনা করছেন কেরি মার্সেল। ভেনম চরিত্রে এবারও অভিনয় করেছেন টম হার্ডি। এ ছাড়া থাকছেন জুনো টেম্পল, চিওয়েটেল ইজিওফোর ও ক্লার্ক ব্যাকো।

প্রথম দুটি ছবি পরিচালনা করেছিলেন যথাক্রমে রুবেন ফ্লেশার এবং অ্যান্ডি সার্কিস। বক্স অফিসে সম্মিলিত ১.৩ বিলিয়ন আয় করেছিল সিনেমা দু’টি। এবার প্রথমবারের মতো ফিচার ফিল্মের পরিচালনায় থাকছেন কেরি মার্সেল।

এবারের ছবি প্রযোজনা করছেন আভি আরাদ, ম্যাট টলমাচ, অ্যামি পাসকাল, হাচ পার্কার, মার্সেল এবং টম হার্ডি।

স্টার সিনেপ্লেক্সে অন্য ছবিটি হলো সাইকো-হরর সিনেমা ‘স্মাইল ২’। ১৬ অক্টোবর আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়া এই সিনেমাটি এরইমধ্যে দর্শকদের আকৃষ্ট করেছে। এটি পরিচালনা করেছেন পার্কার ফিন।

হলিউডের জনপ্রিয় সাইকো-হরর ফ্রাঞ্চাইজি ‘স্মাইল’-এর দ্বিতীয় কিস্তি ‘স্মাইল ২’। ‘স্মাইল’ শিরোনামে প্রথম পর্বটি মুক্তি পেয়েছিল ২০২২ সালে। ১৭ মিলিয়ন ডলার বাজেটের এই সিনেমা তখন ২১৭ মিলিয়ন আয় করেছিল। প্রথম ছবির বাণিজ্যিক সাফল্যের পরে প্যারামাউন্ট পিকচার্সের সাথে চুক্তিবদ্ধ হন এবং পরিচালক ও লেখক হিসেবে আবারো ফিরে আসেন পার্কার ফিন।

ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোসি বেকন, পিটার জ্যাকবসন, কাইল গ্যালনার, লুকাস গেগের মতো তারকারা। এরা সবাই প্রথম পর্বেও অভিনয় করেছিলেন।

ট্যাগ: অভিনয়ভেনমলিড বিনোদনসিনেমাস্টার সিনেপ্লেক্সস্মাইল ২
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওমর সানীর সাথে মনের কথা!

পরবর্তী

নির্বাচনের আগে জনপ্রিয়তায় হ্যারিসকে ছাড়িয়ে যাচ্ছেন ট্রাম্প

পরবর্তী
ট্রাম্প ও হ্যারিসের ছবি, নির্বাচনের আগে জনপ্রিয়তা প্রতিযোগিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের আগে জনপ্রিয়তায় হ্যারিসকে ছাড়িয়ে যাচ্ছেন ট্রাম্প

বাংলা একাডেমিতে গণতন্ত্র বিষয়ক আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা একাডেমিতে গণতন্ত্র নিয়ে আলোচনা

সর্বশেষ

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

আগস্ট ২৫, ২০২৬

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT