চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানি হানিয়া আমিরকে নিয়ে নিন্দার ঝড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৫ পূর্বাহ্ণ ২০, মার্চ ২০২৫
বিনোদন
A A
সৌন্দর্যবতী নারী পরিধান করেছেন ঐতিহ্যবাহী সোনার গহনা ও শাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানী অভিনেত্রী হিসেবে হানিয়া আমিরের বেশ খ্যাতি। ভারতীয় অনুরাগীর সংখ্যাও নেহায়েত কম নয় তার। যারা নিয়মিত অভিনেত্রীর সমাজমাধ্যমে নজর রাখেন। ভারতীয় অনুরাগীদের সেই ভালবাসা ফিরিয়ে দিতে গিয়েই বিপাকে পড়লেন হানিয়া।

কিছু দিন আগেই হোলি উপলক্ষে ভারতীয় অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছিলেন হানিয়া। নিজের বেশ কিছু ছবিও ভাগ করে নিয়েছিলেন তিনি। কয়েকটি ছবিতে দেখা যায়, ইংল্যান্ডের রাস্তায় বান্ধবীদের সঙ্গে সুসময় কাটাচ্ছেন তিনি।

অভিনেত্রীর কপালে ছিল কমলা রঙের টিপ। সেই ছবিগুলি ভাগ করে নিয়ে পাকিস্তানি অভিনেত্রী লিখেছিলেন, “একজন বুদ্ধিমান মানুষ বলেছেন, খারাপ কথা শুনো না, খারাপ জিনিস দেখো না, খারাপ কথা বোলো না। সকলকে জানাই হোলির শুভেচ্ছা।”

Banglabid

এই পোস্ট দেখে হানিয়াকেও শুভেচ্ছা জানান তার ভারতীয় অনুরাগীরা। তবে তার পাকিস্তানি অনুরাগীদের তরফ থেকে ধেয়ে আসে কটাক্ষ। প্রশ্ন ওঠে, মুসলিম হয়ে কীভাবে তিনি কপালে টিপ পরলেন? অনেকে আবার দাবি করেন, বলিউডে জায়গা তৈরি করার জন্য ভারতীয়দের মনোযোগ পাওয়ার চেষ্টা করছেন হানিয়া।

হানিয়ার এই ছবিতে এক নিন্দুক মন্তব্য করেন, “আপনি বরং হিন্দু ধর্ম গ্রহণ করুন। তাহলে বলিউডে আপনি যথেষ্ট ভালবাসা পাবেন।” আর এক নিন্দুকের কথায়, “লজ্জা হওয়া উচিত। রমজানের সময় অন্তত নিজেকে নিয়ন্ত্রণ করুন। গোটা বছর তো এমনিতেই আপনারা হিন্দু হয়ে ওঠার চেষ্টা করেন!”

তবে পাকিস্তানের একনিষ্ঠ অনুরাগীরা পাশে দাঁড়িয়েছেন হানিয়ার। এক অনুরাগী লিখেছেন, “এমন অশিক্ষিতের মতো কথাবার্তা দেখলে সত্যিই বিরক্ত লাগে। কিছু কিছু বিষয় ধর্মের ঊর্ধ্বে। মানবতা বলেও কিছু বিষয় থাকে।”

Reneta

হানিয়াকে শেষ দেখা গিয়েছে পাকিস্তানি নাটক ‘কাভি ম্যায় কাভি তুম’এ। ভারতের দর্শকের মধ্যেও এই নাটকের জনপ্রিয়তা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানি অভিনেত্রীহানিয়া আমির
শেয়ারTweetPin

সর্বশেষ

আগুনে পুড়ে মৃত্যু ১৬ সহকর্মীর, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

আগস্ট ১০, ২০২৬

সৌদিতে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাসের হার এবং জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬

১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির সম্ভাবনা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের উল্লাস

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT