চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেত্রী হুমায়রার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ২৩, জুলাই ২০২৫
বিনোদন
A A
অভিনেত্রী হুমায়রার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানি প্রয়াত অভিনেত্রী ও মডেল হুমায়রা আসগরের করুণ মৃত্যু ঘিরে একের পর এক নতুন রহস্য উন্মোচিত হচ্ছে। এবার তার ঘনিষ্ঠ স্টাইলিস্ট ড্যানিশ মকসুদ প্রকাশ করেছেন এমন কিছু তথ্য, যা তদন্তে নতুন মোড় এনেছে।

মকসুদের দাবিকৃত বিষয়গুলো আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলেই খবর। ড্যানিশ জানিয়েছেন, হুমায়রার নিখোঁজ হওয়ার পরও তার ফোনে অস্বাভাবিক কিছু ডিজিটাল কার্যকলাপ লক্ষ্য করা যায়। তিনি বলেন, সর্বশেষ তাদের কথা হয়েছিল ২০২৪ সালের ২ অক্টোবর। কিন্তু হুমায়রার হোয়াটসঅ্যাপ ‘লাস্ট সিন’ দেখা যাচ্ছিল ৭ অক্টোবর পর্যন্ত— যা ইঙ্গিত করে যে ফোনটি তখনও ব্যবহার হচ্ছিল অথবা কেউ সেটি চালু অবস্থায় রেখেছিল।

এরপরও তিনি বারবার হুমায়রার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু কোনো ফোন রিসিভ হয়নি, মেসেজও পড়া হয়নি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তার দুশ্চিন্তা বাড়তে থাকে। অবশেষে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে হুমায়রার নিখোঁজ হওয়ার বিষয়ে একটি পোস্ট দেন।

Banglabid

ড্যানিশ জানান, ওই পোস্টের পরের দিন (৬ ফেব্রুয়ারি) তিনি আবার হুমায়রার হোয়াটসঅ্যাপ প্রোফাইল চেক করেন এবং দেখতে পান— ডিসপ্লে ছবি সরানো হয়েছে এবং ‘লাস্ট সিন’ অপশনটি বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টিকে তিনি অত্যন্ত সন্দেহজনক মনে করছেন।

তার মতে, এটি কারও দ্বারা ইচ্ছাকৃত গোপন করার চেষ্টা হতে পারে, এবং এর পেছনে হুমায়রার ফোনে প্রবেশাধিকার পাওয়া কোনো ব্যক্তি থাকতে পারে।

এই সমস্ত তথ্য, যেমন স্ক্রিনশট ও অন্যান্য ডিজিটাল প্রমাণাদি— ড্যানিশ ইতোমধ্যেই পুলিশের কাছে হস্তান্তর করেছেন। করাচির ডিআইজি (দক্ষিণ) আসাদ রেজা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়েছে এবং সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ডের দিকেও নজর দেওয়া হচ্ছে।

Reneta

হুমায়রা হঠাৎ অন্তর্ধান ও মৃত্যুর পেছনে কী ঘটেছিল তা জানতে ফোন রেকর্ড, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য ও অন্যান্য ডিজিটাল ক্লু বিশ্লেষণের মাধ্যমে সত্য উদ্ঘাটনের চেষ্টা করছে তদন্তকারী দল।

প্রসঙ্গত, পাকিস্তানের টেলিভিশন ও মডেলিং অঙ্গনে হুমায়রা ছিলেন এক পরিচিত মুখ। তার এই করুণ পরিণতি মর্মাহত করেছে ভক্ত, বন্ধু ও সহকর্মীদের। নতুন এই তথ্যগুলোর ভিত্তিতে সংশ্লিষ্ট মহল সত্য উদঘাটন ও বিচার প্রত্যাশা করছে। –মিনিট মিরর

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করুণ মৃত্যুটেলিভিশননাটকপাকিস্তানি অভিনেত্রীসিনেমাহুমায়রাহুমায়রা আসগর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT