চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়াদের হারিয়েও দেশে উপহাসের শিকার নেদারল্যান্ডস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় মাঠে ব্যর্থতার পর হতাশ হয়ে মাথা হাত করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেয় নেদারল্যান্ডস। ১২ বছর পর বিশ্বআসরে খেলতে আসা দলটি প্রথমবার সাউথ আফ্রিকার বিপক্ষে জয় তুলেছে। বিশ্বমঞ্চে উড়তে থাকা প্রোটিয়াদের হারালেও ক্রিকেট নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত নয় ইউরোপের দেশটি। এমনকি প্রোটিয়াদের হারানোর পর উপহাসের শিকার হয়েছেন, জানাচ্ছেন ডাচ পেসার লোগান ফন বিক।

অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে নিজে দেশের ক্রিকেটের অবস্থা তুলে ধরে ফন বিক বলেছেন, ‘সকালে একটি ডাচ স্পোর্টস শো দেখছিলাম। দেখলাম তারা ক্রিকেট নিয়ে উপহাস করছে। তারা হাসাহাসি করছে যে, এটি এমন একটি খেলা যা নয়টা-পাঁচটা চাকরি করার মতো। দীর্ঘ সময় ধরে খেলা চলায় আরও বেশ কিছু বিষয় নিয়েও ঠাট্টা করছিল।’

নেদারল্যান্ডস দলে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড ও উপমহাদেশীয় বংশোদ্ভূত খেলোয়াড় থাকায় সেটি নিয়েও টিভি শোতে ঠাট্টা করা হয়েছে। সেসব শুনে নিউজিল্যান্ডে জন্ম নেয়া ফন বিক সমালোচকদের চুপ করাতে ভীষণ মরিয়া, ‘আমরা আসলে পরবর্তী প্রজন্মের প্রেরণা হতে চাই। পাশাপাশি নেদারল্যান্ডসে চলমান পরিস্থিতিরও।’

Banglabid

‘আশা করি আরও কয়েকটি ম্যাচে জিততে পারলে তারা হয়ত নেদারল্যান্ডসে ক্রিকেট নিয়ে ঠাট্টা বন্ধ হতে পারে। আমাদের হয়ত গুরুত্বের সঙ্গে নেবে। তখন হয়তো বুঝবে আমরা দেশের অন্যতম সেরা ক্রীড়া দলের একটি।’

বুধবার দিল্লিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অজিদের মুখোমুখি হওয়ার আগে নেদারল্যান্ডস জানাচ্ছে এখনই সেমিতে খেলার হাল ছাড়ছে না তারা। আরও কিছু ম্যাচে জিততে পারলেও হয়ত ক্রিকেটের প্রতি দেশটির ধারণা পরিবর্তন হবে, মনে করছেন ফন বিক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনেদারল্যান্ডসফন বিকভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সংসদে টাকার বিনিময়ে প্রশ্ন তোলার অভিযোগ মহুয়া মৈত্রের বিরুদ্ধে

পরবর্তী

রৌহা বিলের মাছ ধরার উৎসবে এসে খালি হাতে ফিরলেন সবাই

পরবর্তী
শিশু ও যুবকদের রৌহা বিলের মাছ ধরার উৎসবে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

রৌহা বিলের মাছ ধরার উৎসবে এসে খালি হাতে ফিরলেন সবাই

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবর ব্যর্থ, অধিনায়ক হোক শাহিন আফ্রিদি

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT