চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা তৃতীয় টি-টুয়েন্টি সিরিজ জয় লিটনদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৩ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস, স্পোর্টস লাইভ
A A
বাংলাদেশ ক্রিকেটাররা টানা তৃতীয় টি-টুয়েন্টি সিরিজে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তানজিদ তামিম ও লিটন দাস

শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টুয়েন্টি সিরিজ জয়ের পর মিরপুরে পাকিস্তানকে ২-১ ব্যবধানে সিরিজ হারায় বাংলাদেশ। জয়ের ধারা অব্যাহত রেখেছে টিম টাইগার্স। সিলেটে নেদারল্যান্ডসকে হারিয়ে টানা তৃতীয় টি-টুয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে লিটন দাসের দল। সিলেটে প্রথম ম্যাচে ডাচদের ৮ উইকেটে হারায় বাংলাদেশ। দ্বিতীয় টি-টুয়েন্টিতে ৯ উইকেটে জয় তুলে নিয়েছে স্বাগতিক দল। তাতে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল লিটন দাসের দল। দ্বিতীয় টি-টুয়েন্টির সকল খুঁটিনাটি দেখে নিন লাইভ ব্লগে…

২১.১২

শ্রীলঙ্কা, পাকিস্তানের পর ডাচদের হারিয়ে টানা তৃতীয় সিরিজ জয় বাংলাদেশের।

একতরফা জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ বাংলাদেশের

২১.০৪

সংক্ষিপ্ত স্কোর:
টস- বাংলাদেশ (ফিল্ডিং)
নেদারল্যান্ডস- ১০৩/১০ (১৭.৩)
আরিয়ান দত্ত-৩০ (২৪), ব্রিকমজিৎ সিং-২৪ (১৭), শারিজ আহমেদ-১২ (১৭)

নাসুম-৩/২১, তাসকিন-২/২২, মোস্তাফিজ-২/১৮

বাংলাদেশ- ১০৪/১
তানজিদ-৫৪* (৪০), ইমন-২৩ (২১), লিটন-১৮* (১৮)
কাইল ক্লেইন-১/২০

২০.৫৯

Reneta

ডাচদের ৯ উইকেটে হারিয়ে সিরিজ বাংলাদেশের
৪১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছেছে বাংলাদেশ। ১৪তম ওভারের প্রথম বলে ক্লেইনকে চার মেরে জয় নিশ্চিত করেন তানজিদ। ৯ উইকেটে জিতে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল টিম টাইগার্স।

২০.৫২

তামিমের ফিফটি
৩৯ বলে ফিফটি করেছেন তানজিদ তামিম। ছিল তিনটি চার ও দুটি ছক্কার মার। টাইগার ওপেনারের ষষ্ঠ টি-টুয়েন্টি ফিফটি এটি।

২০.৫২

লিটন-তানজিদ জুটির ৫০
৪০ রানে উদ্বোধনী ‍জুটি ভাঙার পর ফিফটি হয়েছে লিটন-তানজিদ জুটির। ৩৯ বলে ৫০ রানের জুটি গড়েন দুজনে। যার মধ্যে লিটন ১৪ বলে ১২ এবং তানজিদ ২৬ বলে ৩৭ রান করেন।

২০.৩৯

১০ ওভার শেষে বাংলাদেশ ৭১/১
তানজিদ ৩০ রানে এবং লিটন ১১ রানে ব্যাট করছেন। জিততে ৬০ বলে লাগবে ৩৩ রান।

২০.৩৬

জীবন পেলেন তানজিদ তামিম
৯.৪ ওভারে ২৮ রানে জীবন পেয়েছেন তানজিদ তামিম। ড্যানিয়েল ডুরামের বল লং অনে উড়িয়ে মারেন টাইগার ওপেনার। বাউন্ডারি লাইনের কাছে বলটি প্রায় তালুবন্দি করেই ফেলছিলেন ম্যাক্স ও’ডাউড। তবে নিয়ন্ত্রণ রাখতে পারেননি। বল পড়ে যায় তার হাত থেকে।

২০.২৯

৫০ পেরিয়ে বাংলাদেশ
৭.৩ ওভারে ড্যানিয়েল ডুরামকে চার মেরে দলীয় ফিফটি পূর্ণ করেন লিটন দাস। ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৫৫ রান। তানজিদ ১৬ রানে এবং লিটন ৯ রানে ব্যাট করছেন।

২০.২০

পাওয়ার প্লে শেষে বাংলাদেশ-৪১/১
তানজিদ ১২ বলে ১২ রানে লিটন ৩ বলে ১ রানে ব্যাট করছেন। জিততে ৮৪ বলে লাগবে ৬৩ রান।

২০.১৬

ইমনকে ফেরালেন ক্লেইন
৫.৩ ওভারে ৪০ রানে উদ্বোধনী জুটি ভাঙল বাংলাদেশের। কাইল ক্লেইনের শর্ট ডেলিভারিতে এজ হয়ে ধরা পড়েন স্কট এডওয়ার্ডসের গ্লাভসে। ৩ চার ও এক ছক্কায় ২১ বলে ২৩ রান করেন।

২০.০৩

রিভিউ নিয়ে বাঁচলেন ইমন
পল ফন ম্যাকেরনের গুড লেন্থের বল হিট করে ইমনের পেছনের পাঁয়ে। ডাচদের আবেদনে সাড়া দেন আম্পায়ার। ইমন রিভিউ নেন। পরে দেখা যায় ইমপেক্ট আউটসাইট লেগ। জীবন পান ইমন।

১৯.৪৩

তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানে দাপুটে বোলিংয়ে ১৭.৩ ওভারে ১০৩ রানে অলআউট হয়েছেন ডাচবাহিনী

নাসুম-মোস্তাফিজ-তাসকিন তোপে টেনেটুনে শতকে ডাচরা

১৯.৩৬

সংক্ষিপ্ত স্কোর:
টস- বাংলাদেশ (ফিল্ডিং)
নেদারল্যান্ডস- ১০৩/১০ (১৭.৩)
আরিয়ান দত্ত-৩০ (২৪), ব্রিকমজিৎ সিং-২৪ (১৭), শারিজ আহমেদ-১২ (১৭)

নাসুম-৩/২১, তাসকিন-২/২২, মোস্তাফিজ-২/১৮

১৯.৩৪

আরিয়ানকে ফেরালেন শেখ মেহেদী
একপ্রান্ত আগলে রেখেছিলেন আরিয়ান দত্ত। ৩ চার ও ১ ছক্কায় ২৪ বলে ৩০ রান করে আউট হলেন। তাতে ১০৩ রানে থামে ডাচদের ইনিংস।

১৯.৩৩

১০০ পেরিয়ে নেদারল্যান্ডস
৮১ রানে ৯ উইকেট হারানোর পর ড্যানিয়েল ডুরামকে নিয়ে ১০০ রান পার করেছেন আরিয়ান দত্ত।

১৯.১৯

নাসুমের তৃতীয় শিকার ফন ম্যাকেরেন
টাইগার স্পিনারের কুইকারে পরাস্ত হন ম্যাকেরেন। বাংলাদেশের আবেদনে সাড়া দেন আম্পায়ার। ডাচ ব্যাটার রিভিউ নিয়ে আম্পায়ার্স কলে ফিরে যান। ৮১ রানে ৯ উইকেট হারাল নেদারল্যান্ডস। পল ৭ বলে ৩ রান করেন।

১৯.১২

ক্লেইনকে ফেরালেন তাসকিন
তাসকিনের শর্ট বলে পুল করতে চেয়েছিলেন কাইল ক্লেইন। ব্যাট ঠিকঠাক লাগেনি। ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন জাকের আলির হাতে। ৭৮ রানে ৮ উইকেট হারাল নেদারল্যান্ডস। ক্লেইন ৭ বলে ৪ রান করেন।

১৮.৫৮

সিকান্দার জুলফিকারকে বোল্ড করলেন মোস্তাফিজ
১১তম ওভারের পঞ্চম বলে বাংলাদেশকে সপ্তম সাফল্য এনে দিলেন মোস্তাফিজুর রহমান। টাইগার পেসারের ব্যাক অব লেন্থের ডেলিভারি বুঝে উঠার আগেই বোল্ড হয়ে ফেরেন সিকান্দার। ৩ বলে ২ রান করেন। ৬৫ রানে সপ্তম উইকেট হারাল নেদারল্যান্ডস।

১৮.৫২

শারিজকে ফেরালেন তানজিম
আগের বলেই রানআউট হয়ে ফেরেন নোয়া ক্রস। দশম ওভারের পঞ্চম বলে তানজিমের লেগস্টাম্পের উপরের বল পুল করতে চেয়েছিলেন সারিজ। গ্লাভসে লেগে বল যায় লিটনের গ্লাভসে। ৬১ রানে ষষ্ঠ উইকেট হারাল ডাচরা।

১৮.৪৯

সাইফের থ্রোতে আউট নোয়া ক্রস
তানজিম সাকিবের বল শর্ট মিডউইকেটে ঠেলে রান নিতে চেয়েছিলেন শারিজ ও ক্রস। দ্রুতই সিদ্ধান্ত পরিবর্তন করেন তারা। পরে নোয়া ক্রস নন স্ট্রাইকে ফেরার আগে থ্রো করে স্টাম্প ভাঙেন সাইফ। ৩ বলে ২ রান করে ফেরেন নোয়া।

১৮.৩৯

এডওয়ার্ডসকে ফেরালেন মোস্তাফিজ
৮.৩ ওভারে চতুর্থ সাফল্য পেল বাংলাদেশ। মোস্তাফিজের অফস্টাম্পের বাইরের বল লফটেড শট খেলতে চেয়েছিলেন এডওয়ার্ডস। মিড অনে ধরা পড়েন ইমনের হাতে।

১৮.৩৭

পঞ্চম পেরিয়ে নেদারল্যান্ডস
অষ্টম ওভারে দলীয় ৫০ পূর্ণ করেছে নেদারল্যান্ডস। ৮ ওভার শেষে ডাচদের সংগ্রহ ৩ উইকেটে ৫৪ রান। শারিজ ১১ রানে এবং স্কট এডওয়ার্ডস ৯ রানে ব্যাট করছেন।

১৮.৩০

বিক্রমজিৎকে ফেরালেন তাসকিন
৫.৩ ওভারে বাংলাদেশকে তৃতীয় সাফল্য এনে দিলেন তাসকিন আহমেদ। টাইগার পেসারের শর্ট বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন তানজিম সাকিবের হাতে। ১৭ বলে ২৪ রান করেন।

১৮.১২

এসেই জোড়া শিকার নাসুমের
ইনিংসের তৃতীয় ওভারে বলে আসেন নাসুম আহমেদ। দ্বিতীয় বলে ম্যাক্স ও’ডাউডকে ফেরান। ডাচ ওপেনারের লফটেড শট মিড অনে তাওহীদ হৃদয়ের হাতে ধরা পড়েন। ১০ বলে ৮ রান করেন। পরের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ইমনের ক্যাচ বানিয়ে ফেরান তেজা নিদামানুরুকে। ১৪ রানে ২ উইকেট হারাল নেদারল্যান্ডস।

১৮.০৩

রানআউটের সুযোগ হাতছাড়া
ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ম্যাক্স ও’ডাউডকে রানআউট করার সুযোগ ছিল বাংলাদেশের। ননস্ট্রাইকে শেখ মেহেদী স্টাম্প ভাঙলেও বল লাগাতে ব্যর্থ হন।

১৭.৩৩

দুই পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ
রিশাদ হোসেন ও শরিফুল ইসলামকে বসিয়ে একাদশে ফেরানো হয়েছে নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিবকে।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও তানজিম সাকিব।

১৭.৩১

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নেদারল্যান্ডসের বিপক্ষে টসে জিতে সফরকারীদের আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন লিটন দাস।

১৭.১৫

২৯ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংসে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।

লিটন ম্যাচ শেষ করে আসায় খুশি সালাহউদ্দিন

১৭.১২

সফরকারী ব্যাটার নোয়া ক্রস জানালেন, ২-১ ব্যবধানে জিততে চান তারা

তাসকিন-লিটনদের প্রশংসা করলেও সিরিজ জয়েই চোখ ডাচদের

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি সিরিজবাংলাদেশ-নেদারল্যান্ডসলাইভ ব্লগলিটন তাসকিনলিড স্পোর্টসসিলেটস্পোর্টস লাইভ
শেয়ারTweetPin

সর্বশেষ

৫ আগস্ট ‘বর্ষা বিপ্লবের গান’, আর্টসেল-শিরোনামহীনসহ যারা গাইবেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি’ উপলক্ষে আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

‘এত রক্ত ও বিসর্জনের পর অর্জিত গণতন্ত্র ও সংসদই হওয়া উচিত রাজনীতির কেন্দ্রবিন্দু’

আগস্ট ৩, ২০২৬
ছবি: বিডিআরসিএস-আইএফআরসি জরিপ।

হামে আক্রান্ত ১০ পরিবারের ৯টিই চিকিৎসার খরচ মেটাতে নিয়েছে ঋণ: জরিপ

আগস্ট ৩, ২০২৬

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, আহত ৩

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

আলোচনার টেবিলে না বসে বিরোধী দল স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT