আন্তর্জাতিক

ইরানের হামলার পর প্রতিক্রিয়া জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরানের হামলার পর প্রতিক্রিয়া ব্যক্ত করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

ইরানের হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্রতিক্রিয়ায় তিনি জানান, আমরা হামলা প্রতিহত করেছি, তাদের তাড়িয়ে দিয়েছি, আমরা একসঙ্গে জয়ী হব।

বিবিসি জানিয়েছে, আজ (১৪ এপ্রিল) রোববার ইসরায়েলে ইরান হামলা চালানোর পর একটি এক্স পোস্টে নেতানিয়াহু একথা বলেন।

হামলার পরপরই নেতানিয়াহু বলেন, সম্প্রতি কয়েক বছরে, বিশেষ করে সম্প্রতি যে হামলা চলেছে, তার সরাসরি জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল ইরান। আমাদের প্রতিরক্ষা সিস্টেম চালু করা হয়েছে। আমরা যে কোন পরিস্থিতির জন্য প্রস্তুত, তা সে প্রতিরক্ষাই হোক বা আক্রমণ। ইসরায়েল শক্তিশালী। আমাদের আইডিএফ শক্তিশালী। আমাদের জনগণ শক্তিশালী।

নেতানিয়াহু আরও বলেন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও অন্যান্য দেশ আমাদের পাশে দাঁড়িয়েছে, আমরা তাদের ধন্যবাদ জানাই। আমাদের নীতি খুব স্পষ্ট, যারাই আমাদের ক্ষতি করবে, আমরা তাদের ক্ষতি করব। আমরা যে কোন হামলা থেকে নিজেদের রক্ষা করতে প্রস্তুত।

উল্লেখ্য, আজ গভীর রাতে সিরিয়ায় ইরানের দূতাবাস ভবনে হামলার পর পাল্টা হামলায় ইরান ইসরায়েলে ২০০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এই হামলাকে তাদের প্রতিরক্ষা কর্মসূচি উল্লেখ করে হামলা বন্ধের ঘোষণা দিয়েছে দেশটি।

বিষয়:ইরান ইসরায়েল বেঞ্জামিন নেতানিয়াহু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…