চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামাস প্রধান সিনওয়ার নিহত, দাবি ইসরায়েলের প্রধানমন্ত্রীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৪ অপরাহ্ণ ২৯, মে ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

গাজায় হামাসের প্রধান মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

এনডিটিভি জানিয়েছে, বুধবার (২৮ মে) ইসরায়েলের পার্লামেন্টে তিনি এই দাবি করেন। তবে সিনওয়ারের মৃত্যু নিয়ে হামাস এখনও কিছু জানায়নি।

নেতানিয়াহু বলেন, মোহাম্মদ সিনওয়ারকে ২১ মে ‘হত্যা’ করা হয়েছে। মোহাম্মদ সিনওয়ারের অবস্থান নিশ্চিত করে চলতি মাসে দক্ষিণ গাজার একটি হাসপাতালে হামলা চালায় ইসরায়েল।

একই সঙ্গে ২০ মাসে ইসরায়েলি সেনাদের হাতে নিহত হামাস নেতাদের নামও তুলে ধরেন তিনি। ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, গাজায় খাদ্য বিতরণের নিয়ন্ত্রণও নিচ্ছে ইসরায়েল। যা যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি সংগঠন পরিচালনা করছে।

এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানায়, ক্ষুধার্ত মানুষের দল গাজার মধ্যাঞ্চলে একটি খাদ্য সরবরাহের গুদামে ঢুকে পড়ে খাবার কেড়ে নেয়ার চেষ্টা করেছে।

এএফপি জানায়, দেইর আল-বালাহ্তে ক্ষুধার্ত মানুষ আল-গাফারি গুদামে ঢুকে ময়দার বস্তা এবং খাবারের কার্টুন লুট করার চেষ্টা করে। ঠিক তখনই নিরস্ত্র মানুষের ওপর গুলি চালায় ইসরায়েলি সেনাবাহিনী।

Reneta

এই ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর হাতে দুইজন গাজাবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজানেতানিয়াহু
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬

কার্ডিফের ২১ বছর পর মিরপুরে ইতিহাস, বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ে

জুন ১০, ২০২৬

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT