চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৬ পূর্বাহ্ণ ১০, মে ২০২৩
- সেমি লিড, জনপদ, মৌলভীবাজার
A A

মোঃ জালাল উদ্দিন:

মৌলভীবাজারের কুলাউড়ায় মাতাল চাচার ছুরিকাঘাতে নিহত হয়েছেন ভাতিজা সুনীল গোয়ালা (৩০)। নিহত সুনীল গাজীপুর চা বাগান শ্রমিক কমল গোয়ালার ছেলে। এ ঘটনার পর থেকে চাচা চন্দ্র গোয়ালা (৫০) পলাতক রয়েছেন।

মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর চা বাগানের নতুন টিলা লাইনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চাচা-ভাতিজার মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। ঘটনার সময় চন্দ্র গোয়ালা অতিরিক্ত মদ পান করে মাতাল অবস্থায় ভাতিজার ঘরের সামনে গিয়ে তাকে গালিগালাজ করেন। এসময় ভাতিজা সুনীল প্রতিবাদ করলে এক পর্যায়ে চন্দ্রের হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করেন। এতে সুনীল মারাত্মক আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় বাগানের শ্রমিকরা সুনীলকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বলেন, মঙ্গলবার গাজীপুর চা বাগান এলাকায় তাদের বাড়ির সামনে চাচা-ভাতিজার ঝগড়া হয়। একপর্যায়ে চন্দ্র গোয়ালা তার ভাতিজাকে ছুরিকাঘাত করেন। এতে সুনীল গোয়ালা মারাত্মক আহত হন। পরে বাগানের শ্রমিকরা সুনীলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Reneta

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। সুনীলের চাচা চন্দ্র গোয়ালাকে গ্রেফতারে অভিযান চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাচার হাতে ভাতিজা খুনমাতালমৌলভীবাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

চীনের সাংস্কৃতিক ঐতিহ্য ও পর্যটনের গল্প

জুন ১০, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুন ১০, ২০২৬

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার আহ্বান জুবাইদা রহমানের

জুন ১০, ২০২৬

সশস্ত্র বাহিনীকে স্বমহিমায় প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ১০, ২০২৬

প্রবাসফেরত আলমগীরের সবুজ উদ্যোক্তা হয়ে ওঠার গল্প

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT