আন্তর্জাতিক

এভারেস্টে ওঠার নতুন রেকর্ড নেপালের ‘এভারেস্ট ম্যানের’

এভারেস্টে ওঠার রেকর্ডধারী ব্যক্তি পাহাড়ের পাদদেশে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালের এভারেস্টে একজন ব্যক্তি তারকা পোশাক পরা অবস্থায় পাহাড়ের পাদদেশে বসে আছেন, পেছনে বরফে ঢাকা পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নেপালের শেরপা কামি রিতা নিজের গড়া রেকর্ড ভেঙে ৩১তম বারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট চূড়ায় আরোহন করলেন।

মঙ্গলবার (২৭ মে) ভারতীয় সেনাকর্মকর্তাদের একটি দলকে নিয়ে স্থানীয় সময় ভোর চারটায় এভারেস্টে আরোহন করেন তিনি।

“কামি রিতার জন্য কোনো ভূমিকার প্রয়োজন নেই। তিনি শুধু আমাদের জাতীয় বীর নন, তিনি এভারেস্টের বৈশ্বিক প্রতীক,” অভিযান আয়োজক প্রতিষ্ঠান সেভেন সামিট ট্রেকস এক বিবৃতিতে জানিয়েছে।

বাণিজ্যিকভাবে গাইড হিসেবে কামি রিতা প্রথম এভারেস্টে উঠেছিলেন ১৯৯৪ সালে এবং এর পর থেকে প্রায় প্রতি বছরই তিনি এভারেস্ট অভিযানে গিয়েছেন।

এর মধ্যে কোনো কোনো বছর তিনি একই মৌসুমে দুবার সামিট করেছেন।

এভারেস্ট আরোহনের ক্ষেত্রে তার পরেই আছেন আরেক নেপালি শেরপা পাসাং দাওয়া। তিনি এ পর্যন্ত ২৯ বার সামিট করেছেন।

বিষয়:নতুন রেকর্ড নেপাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…