ফুটবল

নেপালে না যাওয়ার আক্ষেপে পুড়ছেন টাইগার শোয়েব

বাংলাদেশি ক্রিকেটার শোয়েব আখতার সমর্থকদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শোয়েব আখতার সমর্থকদের সঙ্গে কথা বলছেন, তিনি বাংলাদেশের জার্সি পরেছেন, আশেপাশে অনেক মানুষ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশ কিংবা দেশের বাইরে, বাংলাদেশ ক্রিকেট দল যেখানেই খেলুক, গ্যালারিতে বাঘের বেশে হাজির থাকেন এক পরিচিত মুখ। জাতীয় পতাকা হাতে গলা ফাটিয়ে উৎসাহ যোগাতে যার জুড়ি মেলা ভার। টাইগার শোয়েব নামেই যিনি একনামে পরিচিত।

শুধু ক্রিকেট নয়, ফুটবলেও যে শোয়েবের ভালোবাসা রয়েছে জানালেন সেটিও। সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা বাংলাদেশ দলকে বরণ করে নিতে তিনি হাজির হয়েছেন বিমানবন্দরে।

‘এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। আমি নেপালে যাই নাই, তাই আক্ষেপ লাগছে। সেই কষ্ট মেটানোর জন্য, আনন্দ ভাগাভাগি করার জন্য এখানে এসেছি। ক্রিকেটের সময় এখন ভালো না। দুঃসময় যাচ্ছে।’

‘ক্রিকেটে আমাদের যে ব্যর্থতা সেটি মেয়েরা ঢেকে দিয়েছে। ওরা সেভাবে সুবিধা পায় না। ছেলেরা যতটা পায়। মেয়েরা একদিন ওয়ার্ল্ড কাপে খেলতে পারবে আশা করি।’ বলছেন শোয়েব।

বিষয়:নেপাল বাফুফে শোয়েব সাফ চ্যাম্পিয়নশিপ-২০২২ সাবিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…